চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবহন মালিক, শ্রমিকসহ সাধারণ মানুষ। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবহন মালিক, শ্রমিকসহ সাধারণ মানুষ।
আজ মঙ্গলবার সকালে মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি লুৎফর রহমান ফিরোজ, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপিত আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সোনামসজিদ স্থলবন্দরের সমস্ত মালামাল এ মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এ ছাড়া প্রতিদিন কয়েকশ যাত্রীবাহী বাস চলাচল করে এ মাহসড়ক দিয়ে। অথচ প্রায় দুই বছর ধরে চলাচলের অনুপোযোগী হয়ে পড়া এই মহাসড়ক সংস্কারের উদ্যোগ নেই।
আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক সংস্কারের কাজ শুরু না হলে পরিবহন ধর্মঘটের হুমকি দেন বক্তারা।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ