Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
১৭:৩০, ০৭ ডিসেম্বর ২০১৬
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
১৭:৩০, ০৭ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৭:৩০, ০৭ ডিসেম্বর ২০১৬
আরও খবর
১১ দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : সারজিস আলম
‘ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি’
ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
মানুষের ভাগ্যের বাস্তব পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিতে হবে : চরমোনাইর পীর
১২ তারিখ নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে : জামায়াত আমির

বিএনপির সভায় হানা দিয়ে চেয়ার নিয়ে গেল পুলিশ

শফিকুল ইসলাম শফিক, মাগুরা
১৭:৩০, ০৭ ডিসেম্বর ২০১৬
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
১৭:৩০, ০৭ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৭:৩০, ০৭ ডিসেম্বর ২০১৬
মাগুরা শহরের একটি কমিউনিটি সেন্টারে আজ বুধবার সকালে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা হওয়ার কথা ছিল। পুলিশ সেখানে হানা দেওয়ার পর নেতারা অন্য স্থানে এভাবে সভা করেন। ছবি : এনটিভি

মাগুরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় হানা দিয়ে ভাড়া করা ১০টি চেয়ার আটক করে নিয়ে গেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের কেশব মোড়ে শ্রাবণী কমিউনিটি সেন্টারে বিএনপির সভায় হানা দেয় তারা। এই ঘটনার পর বিএনপি নেতারা অন্য স্থানে সভা করেন।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম জানান, আজ সকাল ১০টায় শহরের শ্রাবণী কমিউনিটি সেন্টারে পুলিশের অনুমতিসাপেক্ষে জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১৮ যুগ্ম আহ্বায়কদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ হঠাৎ করে সকালে অনুমতি বাতিল করে সভাস্থল থেকে ১০টি প্লাস্টিকের ভাড়া করা চেয়ার আটক করে থানায় নিয়ে যায়। পরে পাশের জেলাপাড়ায় এক নেতার অফিস চত্বরে সভা হয়। সেখানে যুগ্ম আহ্বায়কদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলী, মো. আকতার হোসেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ মতিয়ার রহমান, মোহাম্মদ আলী, আইয়ুব হোসেন, আহসান হাবিব প্রমুখ।

বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বাধ্য করবে বিএনপি। সভায় পুলিশি বাধার তীব্র নিন্দা জানানো হয়।

বিএনপির সভায় হানা দেওয়ার ব্যাপারে সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খন্দকার আবদুল মবিন এনটিভি অনলাইনকে জানান, বিএনপির আহ্বায়ক কমিটির দুজন সদস্য অ্যাডভোকেট আহমদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ গতকাল দুপুরে পুলিশ সুপার মো. মুনিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা অভিযোগ করেন, আজ সকালের সভায় উত্তেজনা ও হট্টগোল হতে পারে। এই কারণে রাতেই বিএনপি নেতাদের ফোন করে সভার অনুমতি বাতিল করার তথ্য জানানো হয়। কিন্তু তাঁরা তা অমান্য করে সভা আয়োজনের চেষ্টা করলে পুলিশ গিয়ে চেয়ার জব্দ করে নিয়ে আসে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আকতার হোসেন নিশ্চিত করেন, জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গতকাল তাঁদের ফোন করে সভার অনুমতি বাতিল করার কথা জানানো হয়।

যোগাযোগ করা হলে জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আহমদ হোসেন এনটিভি অনলাইনকে জানান, গতকাল দুপুরে তিনি ও জেলা বিএনপির সাবেক সেক্রেটারি আলী আহমেদ পুলিশ সুপার মো. মুনিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বিভিন্ন কথাবার্তা হয়। একপর্যায়ে তাঁরা পুলিশ সুপারকে জানান, আজ সকালে শ্রাবণী কমিউনিটি সেন্টারে বিএনপির সভা হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হতে পারে এবং ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করতে পারেন।

সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
  2. ট্রেনের ধাক্কায় ঝরল রাবি শিক্ষার্থীর প্রাণ
  3. হাদি হত্যা : জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত
  4. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বন্ধুর
  5. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x