Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫৭, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫৭, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ইনসাফের ভিত্তিতে সংসদ চললে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে : বিরোধী দলীয় নেতা
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, আটক ১
ফরিদপুরে ৫৫০ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা
সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে : গোলাম পরওয়ার

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫৭, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫৭, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নিজ দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : এনটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দিয়ে বলেছেন, আমি এর আগেও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছি। অন্য কোনো নামে নয়, ফরিদপুর নামেই বিভাগ হবে। এ বিভাগ ঘোষণা নিয়ে অনেক নয়-ছয় করা হয়েছে ফরিদপুরবাসীর সঙ্গে। আমরা আর তা করতে চাই না, আমরা ফরিদপুরকে বিভাগ দেখতে চাই।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকের বোয়ালমারী ও রাত সাড়ে ৮টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে পৃথক নির্বাচনি জনসভায় জামায়াত আমির এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফরিদপুর অঞ্চলে পাটের অনেক সুনাম ছিল। সেই পাটের বন্ধ মিল চালু করে, আরও নতুন নতুন মিল চালু করা হবে। এ ছাড়া নদী ভাঙন এলাকায় ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। 

জামায়াত আমির বলেন, আমরা চাই না দেশের মাটিতে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দমন-পীড়নের শিকার হয়ে কাউকে খুন করা হোক, গুম করা হোক, আয়নাঘরে পাঠানো হোক, মিথ্যা মামলা দিয়ে কাউকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা আর চাই না।

জামায়াত আমির আরও বলেন, আমি কোনো দলের সরকার চাই না। কোনো পরিবারতান্ত্রিক সরকার চাই না। কোনো গোষ্ঠীতান্ত্রিক সরকার আমি চাই না। আমি চাই জনগণের সরকার। আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর ধর্মে, বর্ণে, জাতিতে বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে সব ধর্মের, বর্ণের মানুষকেই ফুলের বাগানের মতো আমরা সাজাব ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেন, একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আগামী ১২ তারিখ আমাদের মুক্তির হাতছানি দিচ্ছে। ৫৪ বছরে যারা রাজনীতি করেছেন, অনেকেই চেষ্টা করেছেন। আমরা কারও আন্তরিকতার উপর কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। তারা তাদের যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে যেটুকু পেরেছেন, বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন। কী দিয়েছেন, কী দিতে পারেননি—তার সবকিছুর সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ।

ওই বাংলাদেশটাও চাই না যেখানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনদের উপর নির্যাতন করা হয় মন্তব্য করে জামায়াত আমির বলেন, আমরা ওই বাংলাদেশটাও চাই না যেখানে হাজার হাজার, লাখ লাখ শিক্ষিত বেকার যুবকের মিছিল হয়। ওই বাংলাদেশ আমরা চাই না যে বাংলাদেশে বিচার অর্থের বিনিময়ে বিক্রি হয়। ওই বাংলাদেশ আমরা চাই না—যার পকেটের জোর নেই, যার বাহুতে বল নেই, যার গোষ্ঠীর জোর নেই অথবা দলীয় শক্তি নেই তার কোনো বিচার নেই। ওই বাংলাদেশ চাই না।

আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ চাই উল্লেখ করে জামায়াত আমির বলেন, ওই বাংলাদেশটা চাই, যে বাংলাদেশে আমার মায়ের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপর আর কেউ কোনো হামলা করার দুঃসাহস দেখাতে পারবে না।

পৃথক দুটি জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ফরিদপুর ও রাজবাড়ীর জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে ভোট প্রার্থনা করেন। 

এদিকে ফরিদপুরের দুটি জনসভায় বিকেল থেকেই ব্যাপক সংখ্যক জামায়াতের নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগদান করতে থাকেন। একপর্যায়ে জনসভায় লোকসমাগম মাঠ গড়িয়ে আশপাশের সড়কে ছড়িয়ে পড়ে।

ডা. শফিকুর রহমান ফরিদপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: ডা. শফিকুর রহমান

২৩ মার্চ ২০২৬
সুষ্ঠু নির্বাচন হয়েছে বলিনি, ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রহমান
২২ মার্চ ২০২৬
সরকারের জনস্বার্থ-বিরোধী কাজ মেনে নেব না : বিরোধী দলীয় নেতা
২২ মার্চ ২০২৬
প্রকৃত কারণ উদঘাটনের দাবি জামায়াত আমিরের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘তেল নাই’ লেখা দুই পাম্পে পাওয়া গেল ৫৪ হাজার লিটার জ্বালানি
  2. টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
  4. গ্রিস উপকূলে নৌকাডুবিতে প্রাণহানি: শোকের ছায়া সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুরে
  5. বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
  6. বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x