প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, আটক ২

চাঁদপুরের হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে এক সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।আহত সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ নিউজ ও বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে...