Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আকতার ফারুক শাহিন, বরিশাল
২২:৫৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২২:৫৯, ২৩ মার্চ ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২২:৫৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২২:৫৯, ২৩ মার্চ ২০২৬
আরও খবর
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
ঈদের দিন জিয়া উদ্যানে যুবকের আত্মহত্যার চেষ্টা
আকর্ষণের কেন্দ্রে ঘোড়ার গাড়ি, যান্ত্রিক শহরে রাজকীয় আমেজ
ঈদের দিন যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে আগামীকাল অর্ধশত পরিবারে ঈদ

ঈদে লঞ্চযাত্রায় স্মরণকালের কম দুর্ভোগ : নৌ প্রতিমন্ত্রী

আকতার ফারুক শাহিন, বরিশাল
২২:৫৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২২:৫৯, ২৩ মার্চ ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২২:৫৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২২:৫৯, ২৩ মার্চ ২০২৬
ব‌রিশাল নদীবন্দরে সোমবার সাংবা‌দিকদের সঙ্গে কথা বলেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি : এনটিভি

নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে লঞ্চ যাত্রা দেখছি, এবারও আপনারা দেখেছেন। আমার মনে হয়, স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগের লঞ্চযাত্রা এবার হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) সন্ধ‌্যায় ব‌রিশাল নদীবন্দর ও বন্দরে থাকা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চগুলো প‌রিদর্শন শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, আমি বরিশাল নদীবন্দরে থাকা সবক’টি লঞ্চ ঘুরে দেখেছি। লঞ্চগুলোতে ভাড়ার সরকারি তালিকা টানানোর বিষয়টি দেখেছি, পাশাপাশি ১০ শতাংশ যে ভাড়া কমানোর কথা, সেই কমানো ভাড়ার চার্টটি আছে কিনা সেটিও দেখেছি। তবে আজ সেই ১০ পার্সেন্টের থেকেও কম ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। ১০ পার্সেন্ট কমে আসে ৩৬৩ টাকা, কিন্তু নেওয়া হচ্ছে ৩৫০ টাকা।

প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীদের মাইকিং করে সচেতন করা হয়েছে ভাড়ার বিষয়ে, কেউ যা‌তে বে‌শি ভাড়া না দেয়, সে বিষয়ে তাদের মাইকিং করে বলা হয়েছে। ঘাটের ব্যবস্থাপনা সবাই দেখছেন, এখানে অনাকাঙ্ক্ষিত লোকের উপস্থিতি এই ঈদযাত্রায় আমরা দেখছি না। এখানে হকারমুক্ত করার চেষ্টা করছি আমরা, সেইসঙ্গে নৌকা থেকে লঞ্চে ওঠার প্রবণতা নিরুৎসাহিত করার চেষ্টা আমরা করছি।

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বরিশাল নদীবন্দরে স্বাভা‌বিক সময়ে তিন থেকে পাঁচটি লঞ্চ থাকে, সেখানে আজ ১০টি লঞ্চ আছে। সেই ক্ষেত্রে পন্টুনে জায়গা সংকট রয়েছে, এজন্য লঞ্চের পেছনে লঞ্চ ‌ভেড়ানো হয়েছে, পরবর্তী ঈদে এই দুর্ভোগও যাতে না থাকে, সেই বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ নেব। আমি ঈদের এই কয়েকদিনের মধ্যে পন্টুন বাড়াতে পারব না, তাই যে কয়টি অতিরিক্ত জাহাজ চলবে তাদের ক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা করার সুযোগ নেই। তবে আমি বিআইড‌ব্লিউটিএ কর্মকর্তাদের বলে যাচ্ছি, তারা যেন পুরো টার্মিনালটি ব্যবহার করার ব্যবস্থা করেন। যাতে একটি লঞ্চের পেছনে আরেকটি লঞ্চকে নোঙর করতে না হয়। আমরা চেষ্টা করব সমস্যাটি সমাধানের।

প্রতিমন্ত্রী রাজিব আহসান আরও বলেন, আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, কিন্তু যতটুকু সামর্থ্য আছে তার পুরোটাই উজাড় করে দিয়ে আমরা অনেস্টলি কাজ করছি কি না সেটুকু আপনারা দেখবেন—এটাই আমার প্রত্যাশা।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজ থেকে লঞ্চে যাত্রীদের ডাকাডাকি বন্ধের জন্য আমরা মালিকদের বলেছি। আর এটা এখন থেকেই কার্যকর হবে শুধু ঈদের জন্য নয়, স্থায়ীভাবে এটি বন্ধ থাকবে। আমি বিআইড‌ব্লিউটিএ কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি, কোনো জাহাজে যদি ডাকে বা কাউকে যদি টানাহেঁচড়া করার অভিযোগ ওঠে সেটির ভিডিও ক্লিপ শুধু আমার কাছে পাঠাবেন, ওই জাহাজ মালিক এবং জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

রাজিব আহসান বলেন, আপনারা এই এলাকার মানুষ আমিও এলাকার মানুষ সুতরাং এখানে কি সমস্যা আছে, কি সুবিধা আছে সেটা আমরা জানি। যদি আপনারা কিছু সময় দেন আমরা আস্তে আস্তে সেগুলো ঠিক করতে পারব। লঞ্চে ডাকার বিষয়ে যাত্রীরা বিব্রত বোধ করে এবং এ ক্ষেত্রে এক‌টি অসুস্থ প্রতিযোগিতাও তৈরি হয় জাহাজগুলোর মধ্যে। সদরঘাট আমরা বন্ধ করেছি আজ থেকে এখানে এবং অন্যান্য জায়গায়ও এটি বন্ধ হবে।

 প্রতিমন্ত্রী বলেন, এই সমস্যাগুলো এক দিনে তৈরি হয়নি, তাই এক দিনে যে সমস্যা সমাধান হবে সেটি মনে করার কোনো কারণ নেই। তবে হলে ভালো। কন্টিনিউ মনিট‌রিংয়ের মাধ্যমে এই জিনিসগুলো আমরা নির্মূল করে নিয়ে আসতে পারব। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি, আমাদের কোনো ছুটি নেই, ২৪ ঘণ্টা ডিউটি থাকে। আজ আমি পটুয়াখালী গেছি বরিশালে আপনাদের কাছে এসেছি। যেসব জায়গা থেকে জাহাজ ছাড়া হয় প্রত্যেক জায়গাতে আমি যাব এবং প্রয়োজনে কোথাও একাধিকবার যাব। যেখানে ব্যবস্থাপনার ঘাটতি থাকবে আমরা সংশোধন করার চেষ্টা করব, কেউ যদি দায়িত্বে অবহেলা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ম‌্যাসেজ খুব পরিষ্কার।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও লঞ্চ মা‌লিকরা উপ‌স্থিত ছিলেন।

নৌ প্রতিমন্ত্রী যাত্রী দুর্ভোগ লঞ্চযাত্রা ঈদ মো. রাজিব আহসান

সংশ্লিষ্ট সংবাদ: নৌ প্রতিমন্ত্রী

০৬ মার্চ ২০২৬
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে বিশেষ নজরদারি থাকবে : নৌপ্রতিমন্ত্রী
১৫ অক্টোবর ২০২৩
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফ লাইন : নৌপ্রতিমন্ত্রী
৩০ জানুয়ারি ২০২২
বিআইডাব্লিউটিসিতে যুক্ত হলো দেশে নির্মিত দুটি ওয়েল ট্যাংকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আদালত চত্বরে মাসুদ উদ্দিনের ওপর ডিম-মবিল নিক্ষেপ
  2. ‘যাকে টর্চার করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনিই আজ দেশের প্রধানমন্ত্রী’
  3. নড়াইল রেল স্টেশনে আটক ২ চাঁদাবাজ কারাগারে
  4. জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল : রাষ্ট্রপতি
  5. জাবি ছাত্রী শারমীন হত্যা : স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
  6. ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস’ পরিচয়ে প্রতারণা, সালাম রিমান্ডে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x