Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৭:২০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৭:২২, ৩১ মে ২০২৩
আদালত প্রতিবেদক
১৭:২০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৭:২২, ৩১ মে ২০২৩
আরও খবর
প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি : মঈন খান

বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলার অভিযোগে আদালতে বিক্ষোভ

আদালত প্রতিবেদক
১৭:২০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৭:২২, ৩১ মে ২০২৩
আদালত প্রতিবেদক
১৭:২০, ৩১ মে ২০২৩
আপডেট: ১৭:২২, ৩১ মে ২০২৩
বিএনপিপন্থি আইনজীবীরা আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। ছবি : এনটিভি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরদ্ধে দুদকের করা মামলার সাক্ষ্যগ্রহণের সময় বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। 

আজ বুধবার (৩১ মে) দুপুর ২টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করেন তারা। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের আমলে কোনো বিচার হতে পারে না। নির্বাচনের আগে তড়িঘড়ি করে একটা রায় দিয়ে তারেক রহমান ও জোবায়দা রহমানকে দেশের মানুষের কাছে ও বিশ্ববাসীর কাছে হেয় করার একটা পাঁয়তারা করছে। আমরা তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে এই প্রহসনের বিচার বন্ধের দাবি জানাই। 

বিক্ষোভ শেষে বিএনপিপন্থি আইনজীবীরা মিছিল নিয়ে আদালতের এজলাসের বাইরে অবস্থান নেন ও বিভিন্ন স্লোগান দেন। এ সময় অন্য নেতারাও উপস্থিত ছিলেন। 

আজ তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সময় আদালতে হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থি ২৮ জন আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় অন্যদেরসহ রাজধানীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

যাদের নামে জিডি করা হয়েছে তারা হলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, সেলিম, মিলন, মিনহাজ রানা, আনোয়ার হোসেন, মো. জাবেদ, শফিকুল ইসলাম শফিক, আব্দুল হান্নান, আব্দুল খালেক মিলন, জহিরুল ইসলাম কাইয়ুম, তাহমিনা আক্তার হাশমী, শামিমা আক্তার শাম্মি, নারগিস সুলতানা মুক্তি, ওমর ফারুক ফারুকী, মো. নিজাম উদ্দিন নিজাম, মো. ইব্রাহীম স্বপন, মো. মোয়াজ্জেম, মো. নুরুজ্জামান, এইচ এম মাসুম, মো. হিরা, মো. সামছুজ্জামান দিপু, মো. বিল্লাল হোসেন, মো. মাসুম হাসান, মো. নিহার হোসেন ফারুক, মো. তাহেরুল ইসলাম তৌহিদ, মো. হাফিজুর রহমান হাফিজ, জহিরুল ইসলাম মুকুল, নুরুজ্জামান তপনসহ ১০০-১৫০ জন অজ্ঞাতনামা।

এদিকে গতকাল মঙ্গলবার (৩০ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ নিয়ে আইনজীবীদের মধ্যে নজিরবিহীন হট্টগোল হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে গতকাল বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। সাক্ষ্যগ্রহণের শুরুতে বিএনপিপন্থি ও আওয়ামীপন্থি আইনজীবীদের হট্টগোলে মামলার বিচারিক কার্যক্রম তিন ঘণ্টা বন্ধ থাকে। পরবর্তীতে, বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আওয়ামীপন্থি আইনজীবীরা ধাওয়া দিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের এজলাস থেকে বের করে দেন। পরে, সন্ধ্যা ৬টায় বিচারক এজলাসে বসেন। 

ঘটনাস্থলে উপস্থিত বিএনপিপন্থি আইনজীবী হান্নান ভূঁইয়া এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘মঙ্গলবার (৩০ মে) সাক্ষ্যগ্রহণের শুরুতে আদালতের কাছে বিএনপিপন্থি আইনজীবীরা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ প্রতিদিন কেন পড়ছে তা জানতে চান। এ সময় আওয়ামীপন্থি আইনজীবীরা ভিডিও করা শুরু করেন। সে ভিডিও থামাতে গিয়ে হট্টগোল শুরু হয়। এরপরে বিচারক এজলাস থেকে নেমে যান।’

হান্নান ভূঁইয়া আরও বলেন, ‘এরপর আদালতে পুলিশ আসে। এ সময় আওয়ামীপন্থি আইনজীবীরা এসে আমাদের (বিএনপিপন্থি) আইনজীবীদের মারধর করেন। এতে আমাদের অনেকে আহত হয়েছেন। সবাই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

তারেক রহমান জোবায়দা রহমান

সংশ্লিষ্ট সংবাদ: তারেক রহমান

২৭ মার্চ ২০২৬
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২১ মার্চ ২০২৬
তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়
১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
  2. টানা ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের দীর্ঘসারি
  4. ফরিদপুরে ৫৫০ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা
  5. সাধারণ যাত্রী সেজে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৫ চালককে জরিমানা
  6. সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x