Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:২০, ০১ জুন ২০২৩
আপডেট: ২২:২০, ০১ জুন ২০২৩
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:২০, ০১ জুন ২০২৩
আপডেট: ২২:২০, ০১ জুন ২০২৩
আরও খবর
অস্ত্রসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
বেনাপোল সীমান্তে আইস-এলএসডিসহ আটক ১
নওগাঁ জেলা মিডিয়া ফোরাম, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১
রাজবাড়ীতে বাস থেকে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

নওগাঁয় অটোরিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩

আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:২০, ০১ জুন ২০২৩
আপডেট: ২২:২০, ০১ জুন ২০২৩
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:২০, ০১ জুন ২০২৩
আপডেট: ২২:২০, ০১ জুন ২০২৩
নওগাঁয় অটোরিকশাচালক অতুল কুমার হত্যার অভিযোগে এই ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

নওগাঁর বাইপাস সড়কের একটি পরিত্যক্ত ইটভাটায় পাওনা টাকার জের ধরে অতুল কুমার (৪০) নামে এক অটোরিকশাচালককে হত্যার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

পুলিশ সুপার জানান, গত ২২ মে সকালে শহরের বাইপাস এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে অতুল কুমারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সদর থানায় একটি হত্যা মামলা করে তাঁর পরিবার। এরপর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত নুর ইসলাম সনিকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে পর তিনি পুলিশকে জানান, নিহত অতুল কুমারের কাছে কিছু টাকা পেতেন তিনি। সেই টাকা আদায়ের জন্য কৌশলে শহর থেকে তাঁর অটোরিকশায় চড়ে বাইপাস এলাকায় আসেন দুজন। এরপর তাঁকে মদ পান করান তিনি। একপর্যায়ে রাত ৯টার দিকে রাব্বি নামে একজনের সহযোগিতায় তাঁকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়৷ এরপর অটোরিকশা থেকে পাঁচটি ব্যাটারি চুরি করে বিক্রি করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় নুর ইসলামের দেওয়া তথ্যে রাব্বি সরদারকে নওগাঁর বদলগাছী উপজেলা থেকে এবং চোরাই ব্যাটারি ক্রয়ের অপরাধে আতিকুর রহমান নামে একজনকে শহরের দয়ালের মোড় বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. গাজিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়সাল বিন আহসান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী, নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইদুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওওয়ান) মো. মোবারক হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটক অটোরিকশাচালক হত্যাকাণ্ড অভিযোগ নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: আটক

১৫ মার্চ ২০২৬
অস্ত্রসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
১৫ মার্চ ২০২৬
বেনাপোল সীমান্তে আইস-এলএসডিসহ আটক ১
১৫ মার্চ ২০২৬
শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত করা হবে
  2. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
  3. কাল নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
  4. লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
  5. আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়
  6. সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x