Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১২:০০, ১৫ জুন ২০২৬
আপডেট: ১২:০৬, ১৫ জুন ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১২:০০, ১৫ জুন ২০২৬
আপডেট: ১২:০৬, ১৫ জুন ২০২৬
আরও খবর
বর্ষা এলেই হাঁটু পানি মাড়িয়ে স্কুলে যায় ১৩২ শিশু
মাদ্রাসার সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ
ছাত্রদলনেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, অনলাইন জুয়াড়ি ছেলেকে জিজ্ঞাসাবাদ

পৌঁছানোর আগেই নষ্ট হচ্ছে আম, অভিযোগ সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১২:০০, ১৫ জুন ২০২৬
আপডেট: ১২:০৬, ১৫ জুন ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১২:০০, ১৫ জুন ২০২৬
আপডেট: ১২:০৬, ১৫ জুন ২০২৬
নওগাঁর বদলগাছী ডাকবাংলো মোড় এলাকায় অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ শাখা। ছবি : এনটিভি অনলাইন

নওগাঁর বদলগাছীতে এখন আম মৌসুমের ব্যস্ত সময় পার করছেন চাষি ও ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এ অঞ্চলের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতিপ্রাপ্ত বিখ্যাত ‘নাক ফজলি’ আম। তবে উৎসবের এই মৌসুমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবহণ অব্যবস্থাপনা। বুকিং করার পরও যথাসময়ে আম গন্তব্যে না পৌঁছানোয় ক্রেতার হাতে যাওয়ার আগেই পচে নষ্ট হচ্ছে মূল্যবান এই কৃষিপণ্য। এতে চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও অনলাইনের উদ্যোক্তারা, ক্ষুণ্ন হচ্ছে বদলগাছীর আমের সুনাম, ক্ষুব্ধ হচ্ছেন গ্রাহকরা।

ভুক্তভোগীদের অভিযোগ, বদলগাছী ডাকবাংলো মোড় এলাকায় অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ শাখার মাধ্যমে পাঠানো আম নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছে না। গত শনিবার (১৩ জুন) ও রোববার (১৪ জুন) বিকেলে ওই কুরিয়ার অফিসের সামনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ক্ষতিপূরণের দাবিতে কর্তৃপক্ষের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

বদলগাছী সদরের বাসিন্দা সাজ্জাদুল ইসলাম পলাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৭ জুন ঢাকার উত্তরায় এক আত্মীয়ের কাছে দুই মণ নাক ফজলি আম পাঠিয়েছি। আট দিন পার হয়ে গেলেও আমগুলো পৌঁছায়নি। প্রতিদিন কুরিয়ারে খোঁজ নিয়েও কোনো সঠিক তথ্য পাচ্ছি না।

অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘বদলগাছী ম্যাংগো সেল বাজার’র উদ্যোক্তা এস এম মোস্তাকিম জানান, দীর্ঘদিন ধরে অনলাইনে আম বিক্রি করলেও এবার কুরিয়ারের ধীরগতির কারণে নিয়মিত ক্রেতা হারাচ্ছেন তিনি। সময়মতো আম না পেয়ে এবং অনেকে পচা আম হাতে পেয়ে ফোনে অভিযোগ করছেন। 

একই দুর্ভোগের চিত্র ঢাকার ক্রেতাদের মাঝেও। বনশ্রী এলাকার চাকরিজীবী অমিত কুমার গত ৮ জুন অনলাইনে ৪০ কেজি আম অর্ডার করে পাঁচ দিন পর হাতে পান। ততক্ষণে অধিকাংশ আম কালো হয়ে পচে গেছে। 

অন্যদিকে কারওয়ান বাজার এলাকার সরদার মেহেদী হাসান জানান, প্রায় ১০ দিন আগে তার শ্বশুর ৫২ ক্যারেট আম পাঠালেও বুকিংয়ের কোনো টোকেন দেওয়া হয়নি। পরবর্তীতে নির্ধারিত ঠিকানার পরিবর্তে অন্য শাখায় আম পাঠানোয় অর্ধেক আমই নষ্ট হয়ে যায়।

স্থানীয়দের দাবি, শুধু আম নয়, সুন্দরবন কুরিয়ারের বদলগাছী শাখায় ২৪ ঘণ্টার কথা বলে পার্সেল বুকিং নেওয়া হলেও তা পৌঁছাতে ৪ থেকে ৭ দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। দ্রুত পচনশীল কৃষিপণ্যের ক্ষেত্রে যা চরম বিপর্যয় ডেকে আনছে। 

অভিযোগের বিষয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বদলগাছী শাখার প্রোপ্রাইটর রায়হান হোসেন গাফিলতির কথা স্বীকার করে বলেন, কিছু সমস্যা হয়েছে। যাদের আম পৌঁছায়নি, তারা যোগাযোগ করেছেন। আমি তাদের ক্ষতিপূরণ দিতে চেয়েছি।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এই অব্যবস্থাপনা আমাদের নজরে এসেছে। অভিযোগ পেয়ে আমি নিজে ওই শাখাটি পরিদর্শন করে তাদের প্রাথমিকভাবে সতর্ক করেছি। ভবিষ্যতে জিআই পণ্য নাক ফজলি আম সংরক্ষণ ও পরিবহণে এমন গাফিলতি পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিস আম অভিযোগ

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

১ ঘন্টা আগে
বর্ষা এলেই হাঁটু পানি মাড়িয়ে স্কুলে যায় ১৩২ শিশু
১০ জুলাই ২০২৬
নওগাঁয় পানের বরজে বদলে গেছে কৃষকের জীবন
০৯ জুলাই ২০২৬
৬ মাসে নওগাঁয় ২৫ মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম ছাড়া সকল বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসির জন্য উপযোগী : মাহদী আমিন
  2. জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী
  3. শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদিন রাজধানীতে যা যা ঘটলো
  4. শিশুর পা মোচড় দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
  5. গাইবান্ধায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
  6. প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ নয়, চাকা থেকে ছিটকে আসা টুকরো : এসপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x