Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:২০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৫, ১৫ জুলাই ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:২০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৫, ১৫ জুলাই ২০২৬
আরও খবর
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আজ
মুগ্ধর ‘পানি লাগবে, পানি?’ ডাক, বাঁক বদলে গেল আন্দোলনের
তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে আরও ৮ প্রাণহানি, আক্রান্ত ১১৭১
পানিতে ডুবে ৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু

বর্ষা এলেই হাঁটু পানি মাড়িয়ে স্কুলে যায় ১৩২ শিশু

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:২০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৫, ১৫ জুলাই ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:২০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৫, ১৫ জুলাই ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষা এলেই হাঁটুসমান পানি পেরিয়ে হাতে জুতা নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয়। ছবি : এনটিভি অনলাইন

নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষা এলেই শিক্ষা যেন আর শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকে না, শুরু হয় সেখানে পৌঁছানোর এক কঠিন লড়াই। হাঁটুসমান পানি পেরিয়ে, কাঁধে স্কুলব্যাগ আর হাতে জুতা নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় ১৩২ জন শিক্ষার্থীকে। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের পথ তলিয়ে যাওয়ায় কোমলমতি শিশুদের এই দুর্ভোগ এখন নিত্যদিনের চিত্র।

এটি কোনো দুর্গম হাওর বা বিচ্ছিন্ন চরাঞ্চল নয়, উপজেলা সদর থেকে খুব বেশি দূরেও নয় বিদ্যালয়টি। অথচ ১৪ জুলাই দুপুরে সরেজমিনে গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুল ছুটি শেষে শিক্ষার্থীরা হাঁটু পানি পেরিয়ে বাড়ি ফিরছে। কারও জামা-কাপড় ভেজা, কারও হাত-পায়ে কাদা লেগে আছে। ছোট ছোট শিশুদের অনেকেই বই-খাতা ভিজে যাওয়ার ভয়ে ব্যাগ মাথার ওপরে তুলে কিংবা কাঁধে ঝুলিয়ে পথ পাড়ি দিচ্ছে। জুতা হাতে নিয়ে নোংরা পানির ভেতর দিয়ে হাঁটতে হচ্ছে তাদের।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর একই দুর্ভোগ চললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। প্রতিদিন পানি পেরিয়ে যাতায়াতের কারণে একদিকে যেমন বই-খাতা ও পোশাক নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। অনেক অভিভাবক ছোট শিশুদের নিরাপত্তা নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে বিদ্যালয়সংলগ্ন এলাকায় কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা (ড্রেনেজ) না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুধু রাস্তাই নয়, বিদ্যালয়ের পুকুর-সংলগ্ন একটি ভবনও ঝুঁকির মধ্যে রয়েছে। যথাসময়ে সংস্কার না হলে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এখনও কোনো দৃশ্যমান সমাধান মেলেনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ে উপস্থিতির হার ধরে রাখতে শিক্ষার্থীরা প্রতিকূলতা উপেক্ষা করেই স্কুলে আসছে। কিন্তু নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একটি বিদ্যালয়ে পৌঁছাতে যদি প্রতিদিন হাঁটুসমান পানি পেরোতে হয়, তবে তা শুধু একটি গ্রামের সমস্যা নয়, এটি আমাদের শিক্ষা অবকাঠামোর দুর্বলতার প্রতিচ্ছবি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি সরেজমিনে দেখেছি। শিশুরা খুব কষ্ট করছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা গাবনা প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ৩৪টি বিদ্যালয়ের নতুন রাস্তা নির্মাণের চাহিদা ইউএনও অফিসে পাঠিয়েছি। আশা করছি দ্রুত কাজ হবে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, উপজেলায় অন্তত ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের যাতায়াত ব্যবস্থায় সমস্যা রয়েছে। এর মধ্যে গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতিও তার নজরে এসেছে। জলাবদ্ধতা নিরসন ও রাস্তা সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

নওগাঁ পানি শিশু বর্ষাকাল প্রাথমিক বিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

১৬ জুলাই ২০২৬
হানিট্র্যাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪
১০ জুলাই ২০২৬
নওগাঁয় পানের বরজে বদলে গেছে কৃষকের জীবন
০৯ জুলাই ২০২৬
৬ মাসে নওগাঁয় ২৫ মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত হাওর এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে পোশাককর্মী নিহত
  2. সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি : বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী
  3. কামরাঙ্গীরচরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
  4. ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
  5. জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
  6. পরীক্ষা চলাকালীন মোবাইলফোন নিয়ে ব্যস্ত পরীক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x