Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১০:৪৫, ০৮ জুন ২০২৩
আপডেট: ১০:৪৮, ০৮ জুন ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১০:৪৫, ০৮ জুন ২০২৩
আপডেট: ১০:৪৮, ০৮ জুন ২০২৩
আরও খবর
একদিনেই তিন ধাপে কমল স্বর্ণের দাম
২৪ ঘণ্টায় দুই দফায় কমলো স্বর্ণের দাম
কমেছে স্বর্ণের দাম, আজ বিক্রি হবে যে দামে
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম
আজ থেকে যে দামে বিক্রি হবে স্বর্ণ

লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, পালানোর সময় পথচারীকে গাড়িচাপা

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১০:৪৫, ০৮ জুন ২০২৩
আপডেট: ১০:৪৮, ০৮ জুন ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১০:৪৫, ০৮ জুন ২০২৩
আপডেট: ১০:৪৮, ০৮ জুন ২০২৩
লক্ষ্মীপুরের আ র কে শিল্পালয়ে গতকাল বুধবার দিনগত রাতে ডাকাতি হয়। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের পিকআপ ভ্যানচাপায় সফিউল্যা (৭০) নামে এক পথচারী নিহত ও দুই পথচারী আহত হয়েছেন। এছাড়া ডাকাতির সময় স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকারকে কুপিয়ে জখম এবং তার ছেলে অমি কর্মকারকে মারধর করেছে তারা। এ ঘটনায় ডাকাত দলের ব্যবহৃত পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (৭ জুন) দিনগত রাত সোয়া ৮টার দিকে শহরের কলেজরোড এলাকার চৌধুরী সুপার মার্কেটের আর কে শিল্পালয়ে ডাকাতির এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনাস্থল থেকে প্রায় ২০টি অক্ষত ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। আহত স্বর্ণ ব্যবসায়ী অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানচাপায় আহত ইসমাইল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর আহত ব্যক্তিও চিকিৎসা নিচ্ছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

নিহত পথচারী সফিউল্যা পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুরের ইটেরপুল এলাকার পানাম বাড়ির বাসিন্দা ছিলেন। আহত ইসমাইল হোসেন একই এলাকার বাসিন্দা। আহত স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকার পৌর শহরের সমসেরাবাদ এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানে ডাকাতরা এসে একাধিক ককটেল বোম ফাটায়। পরে অপুর স্বর্ণের দোকানে হামলা করে। অপুকে কুপিয়ে তার দোকানের স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় তারা। এ সময় অপুর ছেলে অমিকেও পিটিয়ে আহত করে। পালিয়ে যাওয়ার সময়ও ডাকাতরা ককটেল ফাটাতে থাকে। ঘটনাস্থলের পাশে মোহাম্মদ আলী সড়ক দিয়ে তারা পালিয়ে যায়। তারা পালানোর সময় বেপোরোয় গতির পিকআপ ভ্যানের চাপায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ইটেরপুল এলাকায় তিনজন আহত হন। তাদের মধ্যে সফিউল্যা ও ইসমাইল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সফিউল্যাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

লক্ষ্মীপুর জেলা জুয়েলার্স সমিতির সভাপতি হরিহর পাল বলেন, ‘অপুর অবস্থা আশঙ্কাজনক। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেছে ডাকাতরা। তার দোকানের সব স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।’

সদর হাসপাতালের (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, ‘পিকআপচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া আহত এক পথচারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া স্বর্ণ ব্যবসায়ী অপুর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

ডাকাতি স্বর্ণ লক্ষ্মীপুর
১৭ মার্চ ২০২৩
যানজটে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৮
০৭ মার্চ ২০২৩
গোয়েন্দা পুলিশ পরিচয়ে গরুর ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৬
২৮ ফেব্রুয়ারি ২০২৩
আ.লীগনেতার বাড়িতে ডাকাতি, পুলিশের দাবি চুরি
২৯ ডিসেম্বর ২০২২
মুন্সীগঞ্জের বালিগাও বাজারে দুর্ধর্ষ ডাকাতি
২৯ অক্টোবর ২০২২
টু‌ঙ্গিপাড়ায় সা‌বেক পৌর মেয়রের‌ বাড়িতে ডাকা‌তি, আটক ৩
১৬ অক্টোবর ২০২২
পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬
১৬ সেপ্টেম্বর ২০২২
বাড়িতে ডাকাতির ঘটনায় শিক্ষক দম্পতির আকুতি
১২ সেপ্টেম্বর ২০২২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি, পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে নিহত ১
১৬ আগস্ট ২০২২
নরসিংদীর ঘোড়াশালে দোতলার রেলিং ভেঙে ডাকাতি
১৪ আগস্ট ২০২২
যশোরে ৪ নৈশপ্রহরীর মুখে টেপ পেঁচিয়ে ডাকাতি, একজনের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
  2. জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
  3. তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
  4. জনগণের লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার : জামায়াত আমির
  5. তারেক রহমানের পক্ষে প্রচারণায় উঠান বৈঠকে কোকোর স্ত্রী শামিলা
  6. ৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x