Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৭:২৫, ১০ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:২৮, ১০ আগস্ট ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৭:২৫, ১০ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:২৮, ১০ আগস্ট ২০২৩
আরও খবর
ভালোবাসা দিবসে গাড়ি থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার মরদেহ
ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
৫ দিন পর পদ্মায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
প্যারোলে মুক্তি মেলেনি, বাবার মরদেহ আনা হলো কারাগারে

নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে কৃষকের মরদেহ উদ্ধার

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৭:২৫, ১০ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:২৮, ১০ আগস্ট ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৭:২৫, ১০ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:২৮, ১০ আগস্ট ২০২৩
নিহত কৃষক আব্দুল কুদ্দুস প্রামানিক। ছবি : এনটিভি

নিখোঁজের দুদিন পর পাবনার আতাইকুলায় আব্দুল কুদ্দুস প্রামানিক (৫০) নামের এক ব্যক্তির মরদেহ পার্শ্ববর্তী একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জোসনা ও সায়াম নামের এক দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।  
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরের দিকে আতাইকুলার সাদুল্লাপুর ইউনিয়নের দড়ি শ্রীকোল গ্রামের দড়ি শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাইরুল ইসলামের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার রাতে নিখোঁজ হন কুদ্দুস প্রামানিক। নিহত আব্দুল কুদ্দুস দড়ি শ্রীকোল গ্রামের সিরহাব প্রামানিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি যাওয়ার পথে নিঁখোজ হন আব্দুল কুদ্দুস প্রামানিক। রাতে বাড়িতে না ফেরায় তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে আজ বৃহস্পতিবার নিখোঁজ ব্যাক্তির স্যান্ডেল, গামছা ও একটি রশির সূত্র ধরে দড়ি শ্রীকোল গ্রামের খাইরুল ইসলামের সেপটিক ট্যাঙ্ক থেকে কুদ্দুসের মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে শরিফুল ইসলাম বলেন, ‘আমার বাবা একজন নিরীহ মানুষ ছিলেন। তাকে পূর্ব শত্রুতার জেড়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুনসী বলেন, ‘কুদ্দুস প্রামানিক ছোটবেলা থেকেই অনেক ভাল মানুষ ছিলেন। কারও সঙ্গে কোনো বিরোধে জড়ায়নি সে। আমরা তার খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ প্রসঙ্গে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘কীভাবে কুদ্দুস প্রামানিককে হত্যা করা হয়েছে এখনও বলা সম্ভব হচ্ছে না। মরদেহের ময়নাতদন্ত শেষে বিষয়টি বলা যাবে। এ ঘটনা নিয়ে আমরা অধিকতর তদন্ত করছি। খুব দ্রুতই রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’

মরদেহ নিখোঁজ পাবনা

সংশ্লিষ্ট সংবাদ: মরদেহ

১৮ জানুয়ারি ২০২৬
পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে দুই পোড়া মরদেহ
২০ নভেম্বর ২০২৫
চিরকুট লিখে নিখোঁজের পরদিন মিলল মরদেহ
১২ নভেম্বর ২০২৫
শ্বশুরবাড়ি থেকে জামাতা-নাতনির গলাকাটা মরদেহ উদ্ধার, শ্বশুর আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
  2. সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
  3. বায়তুল মোকাররমে ১১ দলের সমাবেশ-বিক্ষোভ মিছিল
  4. রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত
  5. অসহায় সেই জালালের পাশে কেশবপুরের ইউএনও
  6. নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x