নিখোঁজ নিশাতন বেগমের সন্ধান চায় তার পরিবার
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন বায়রা এলাকা থেকে গত বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে হারিয়ে গেছেন নিশাতন বেগম নামের আনুমানিক ৬৯ বছর বয়সী এক বৃদ্ধা। ওইদিন থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ নিশাতন বেগমের সন্ধান চেয়ে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। গত ১৯ জুলাই থানায় এই জিডিটি করা হয়। জিডি নম্বর ৯৭৮। জিডি ট্র্যাকিং নম্বর HDMFCK।
হালকা-পাতলা গড়নের নিশাতন বেগমের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। তিনি মানিকগঞ্জের সিংগাইর থানার রায়রা ইউনিয়নের অধীন বায়রা গ্রামের স্থায়ী বাসিন্দা। নিশাতন বেগমের বাবার নাম আইনুদ্দিন এবং মায়ের নাম শুকুর জান।
নিশাতন বেগমের সন্ধান পেলে তার মেয়ে জহুরা খাতুনের মোবাইল ফোন নম্বর ০১৭৩৫৩৮৫০৯০-এ যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক