Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৩
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
দেরি করে অফিসে আসেন ৯০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, নেবে ৫২১ জন
কর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষা সহায়তায় ব্র্যাক ব্যাংকের স্কলারশিপ চালু
৯০ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর 
৮৯৭ জনকে নিয়োগ দেবে স্থানীয় সরকার বিভাগ 

দুই ভুবনের তিন বাসিন্দা

সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৩
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৩

মাত্র ১৮ দিনের মাথায় দুই যমজ শিশু ও তাদের মানসিক প্রতিবন্ধী মা দুই ভুবনের তিন বাসিন্দা। তারা আর কোনো দিন এক ছাদের নিচে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না, তা কেউ জানে না।

গত ৩ সেপ্টেম্বর যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের জামিরুল ইসলামের বাড়ির একটি খড়ের ঘরে ভারসাম্যহীন এক নারী যমজ সন্তান প্রসব করেন। বাড়ির মালিক জামিরুল ওই নারী ও তাঁর দুই সন্তানকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ওই দিনই সন্ধ্যায় তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ, সমাজসেবা কার্যালয়, আনসার, বিভিন্ন এনজিও সার্বিক দেখভাল করে তাদের।

অজ্ঞাতপরিচয় ওই ভারসাম্যহীন নারীর নাম, ঠিকানা উদ্ধার করে পুলিশ। তাঁর মোসাম্মত মাহিনুর বেগম (৩০) এবং  বাড়ি খুলনার তেরখানা উপজেলায়। হাসপাতালে চিকিৎসার পাশাপাশি যশোর পিবিআই তাঁর মা ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তাঁরা মাহিনুর ও তাঁর সন্তানদের নিতে রাজি হননি।

১৮ দিন চিকিৎসার পর আদালতের নির্দেশনায় জেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাহিনুরকে পাঠানো হয় গাজীপুরের কাশিমপুরে সরকারি আশ্রয়কেন্দ্রে। তাঁর দুই যমজ সন্তান মোহাম্মদ মুসা ও মোসাম্মত মাইশাকে পাঠানো হয়েছে খুলনায় সরকারি ছোটমনি নিবাসে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, ‘১৮ দিন আগে মাহিনুর ও তার দুই সন্তানকে যখন হাসপাতালে আনা হয়েছিল, তখন তাদের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা সব রকমের চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করে তুলি। আমাদের পরিকল্পনা ছিল, রাষ্ট্র যত দিন মানসিক ভারসাম্যহীন এই মা ও তাঁর সন্তানদের দায়িত্ব না নেবে, তত দিন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দেখাশোনা করবে। রাষ্ট্র তাদের দায়িত্ব নিয়েছে। আমরা তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছি।’

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, মানসিক ভারসাম্যহীন মা ও তাঁর দুই সন্তানের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। তাদের দুটি সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় হাসপাতাল থেকে পৃথক দুটি অ্যাম্বুলেন্সে করে যখন মা ও যমজ সন্তানদের পৃথক দুটি স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ও উপস্থিত ছিলেন। একটি অ্যাম্বুলেন্সে মাহিনুরকে নিয়ে গাজীপুরের কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রের উদ্দেশে রওনা হন জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, আরেকটি অ্যাম্বুলেন্সে যমজ দুই শিশুকে নিয়ে খুলনার উদ্দেশে রওনা হন সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড প্রটেকশন কর্মকর্তা খালেদা আক্তার।

কখনও কি সুস্থ হবেন মাহিনুর? সুস্থ হলেও সন্তানদের কি চিনতে পারবেন তিনি? কখনও কি তাদের জীবনে ঘটবে সিনেম্যাটিক মিলন? হাসপাতালে বিদায় জানাতে আসা অনেকের মনেই এমন সব প্রশ্ন।

যমজ শিশু প্রতিবন্ধী সরকারি আশ্রয়কেন্দ্র
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৮
  3. গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
  4. এবার মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তুলে ধরা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  5. গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান
  6. দ্রুত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x