রাজধানীতে নাশকতা
বিএনপির তিন নেতাকর্মীর সশ্রম কারাদণ্ড
সিএমএম আদালত। এনটিভির ফাইল ছবি
রাজধানীর ভাসানটেক থানায় করা নাশকতার মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ রায় দেন। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নান্টু জামান, তানভীর ওরফে জাপান ও আব্দুর রাজ্জাক।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের জামিন বাতিল করে সাজাসহ গ্রেপ্তাারি পরোয়ানা জারি করেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাজাহান খান নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
নথি থেকে জানা গেছে, ২০১৩ সালে ভাসানটেক এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়। তদন্ত শেষে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

আদালত প্রতিবেদক