Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
২০:১৫, ২০ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:১৮, ২০ নভেম্বর ২০২৩
আদালত প্রতিবেদক
২০:১৫, ২০ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:১৮, ২০ নভেম্বর ২০২৩
আরও খবর
দায়িত্ব থেকে সরানো হলো তিন সচিবকে
আমরা নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল
সেলিনা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন ডা. কাকন
‘শুধু বিএনপি পরিচয় ধারণ নয়, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে’
আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপির ভাইস চেয়ারম্যান-উপদেষ্টাসহ একদিনে ১০৮ নেতাকর্মীর কারাদণ্ড

আদালত প্রতিবেদক
২০:১৫, ২০ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:১৮, ২০ নভেম্বর ২০২৩
আদালত প্রতিবেদক
২০:১৫, ২০ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:১৮, ২০ নভেম্বর ২০২৩

সরকার বিরোধী আন্দোলনে নাশকতা, পুলিশকে মারধর, কর্তব্যকাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে করা কয়েকটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১০৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এই তালিকায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আকরামুল হাসান মিন্টু, হাবিবুর রশিদ হাবিব ও যুবদল দক্ষিণের সভাপতি এনামুল হক এনামও আছেন।

আজ সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের একাধিক বিচারক পৃথক পৃথক মামলায় এ আদেশ দেন।

এ নিয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল এনটিভি অনলাইনকে বলেন, সরকারের সাজানো মামলায় পরিকল্পিতভাবে পূর্ব নির্ধারিত একের পর এক বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। চলমান সরকারবিরোধী আন্দোলনকে স্তব্ধ করতে এবং নির্বাচনে বিএনপি নেতাদের অযোগ্য করার জন্যই এই সাজা হচ্ছে।

পল্টন থানার মামলা

পল্টন থানার মামলায় বিএনপি নেতা টুকুসহ ২৫ নেতাকর্মীর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন। বিচারক রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন এবং তা অনাদায়ে আরও একমাস করে কারাভোগের নির্দেশ দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়,  ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় হয়ে ফেনীতে যাওয়ার কথা ছিল। সে সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে আসামিরা পুলিশের কাজে বাধা দেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা।পরে পুলিশ পল্টন থানায় আসামিদের বিরুদ্ধে কর্তব্যকাজে বাধাদানের মামলা করেন। মামলার পরে পুলিশ তদন্ত করে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  আজ সেই মামলার রায় এলো।

নিউমার্কেট থানার মামলা

পুলিশকে মারধরের অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় আজ ঘোষণা করেন। বিচারক রায়ে দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভাগের নির্দেশ দিয়েছেন আদালত। অপরদিকে দণ্ডবিধি ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন আদালত।

নথি থেকে জানা গেছে, ২০১৫ সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটের ৪ নম্বর গেটে পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

বংশাল থানা মামলা

রাজধানীর বংশালে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আখতার হামিদ খান পবনসহ দলটির অঙ্গ সংগঠনের ৬২ নেতাকর্মীকে সাড়ে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী আজ এই আদেশ দেন। এদিন আদালতে আসামিদের অনুপস্থিতে বিচারক সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বংশালের নবাব কাটরায় হোটেল সুফিয়া (প্রাইভেট) লিমিটেডের সামনে বিএনপির একদল নেতাকর্মী জড়ো হন। এক পর্যায়ে তারা দোকানপাট ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বংশাল থানায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। পরে ২০১৯ সালের ২৬ জুলাই ৬২ জনের বিরুদ্ধে অবিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রের পরে আদালতে বদলি হয়ে আসলে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু করেন আদালত। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারক আজ রায় ঘোষণা করেন।

তেজগাঁও থানার মামলা

রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির সাত কর্মীর আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এই রায় ঘোষণা করেন। বিচারক রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের দুই হাজার টাকা অর্থদণ্ড দেন এবং অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন—সাজেদুল ইসলাম সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক।

নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের মে মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় এ মামলা করে পুলিশ। পরবর্তীতে পুলিশ ঢাকার সিএমএম বিএনপিনেতা নীরবসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের পরে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪৩৫ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। এরপর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার রায় ঘোষণা করেন।

বিএনপি কারাদণ্ড
২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?
১৯ ফেব্রুয়ারি ২০২৬
মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জায়মা রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬
রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
১৭ ফেব্রুয়ারি ২০২৬
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬
টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবেন না বিএনপির এমপিরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রিসভায় ডাক পেলেন আ ন ম এহসানুল হক মিলন
১৭ ফেব্রুয়ারি ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
  2. সৌদিতে দুর্ঘটনায় মা-বাবা-বোন হারানো ফাইজা এখন বাড়িতে
  3. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  4. চাকরি, ড্রাইভিং লাইসেন্স পেতে বা বিদেশ যেতেও ডোপ টেস্ট বাধ্যতামূলক
  5. যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের ছাড় দেওয়া হবে না : চিফ প্রসিকিউটর আমিনুল
  6. ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির প্রশাসক শওকত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x