Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫৫, ২৩ নভেম্বর ২০২৩
আপডেট: ০৭:৫৮, ২৩ নভেম্বর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫৫, ২৩ নভেম্বর ২০২৩
আপডেট: ০৭:৫৮, ২৩ নভেম্বর ২০২৩
আরও খবর
আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির
ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

এনডিসি স্নাতকদের অর্জিত জ্ঞান দেশসেবায় ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫৫, ২৩ নভেম্বর ২০২৩
আপডেট: ০৭:৫৮, ২৩ নভেম্বর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫৫, ২৩ নভেম্বর ২০২৩
আপডেট: ০৭:৫৮, ২৩ নভেম্বর ২০২৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার বঙ্গভবনের দরবার হলে এনডিসি ও এএফডব্লিউ কোর্সের স্নাতকদের অনুষ্ঠানে ভাষণ দেন। ছবি : ফোকাস বাংলা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) স্নাতকদের ন্যায়বিচার ও জনগণের মুক্তির প্রচারের মাধ্যমে নিজ নিজ দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২২ নভেম্বর) বঙ্গভবনের দরবার হলে এনডিসি ও এএফডব্লিউ কোর্স-২০২৩ এর স্নাতকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করি, এনডিসি কোর্সের সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের নিজস্ব পরিচয় তৈরি করবে।’

কোর্সের সফল সমাপ্তির জন্য সব কোর্স সদস্যদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। স্নাতকদের দেশের উন্নতির জন্য নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা প্রদান এবং দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, যুবসমাজ শিক্ষিত এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতেও পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান।

বাংলাদেশ সর্বদা শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘গত কয়েক দশক ধরে দেশ ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় চিত্তাকর্ষক অগ্রগতির মাধ্যমে উন্নয়নের এক অসাধারণ যাত্রা শুরু করেছে।’

ভূ-রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তির জোয়ারের কারণে একবিংশ শতাব্দীর একটি জটিল ও আন্তঃসংযুক্ত বিশ্বের সূচনা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘জাতিগুলো জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, সাইবার হুমকি ও মহামারির মতো বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেগুলোর জন্য সহযোগিতামূলক ও বহুমাত্রিক সমাধান একান্ত প্রয়োজন।’

অর্থনৈতিক মুক্তি, জাতীয় উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার জন্য একযোগে কাজ করার ওপর জোর দিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, ‘সুশাসন কেবল একটি আকাঙ্ক্ষা হতে হবে না, বরং আপনার দৈনন্দিন জীবনের নিয়মিত বৈশিষ্ট্য হতে হবে। মানবাধিকার ও আইনের শাসনের প্রতি বাধ্যবাধকতা অবশ্যই আপনার কর্মকাণ্ডের দিকনির্দেশক নীতি হতে হবে।’

ন্যাশনাল ডিফেন্স কলেজের ন্যাশনাল ডিফেন্স কোর্স ও সশস্ত্র বাহিনী ওয়ার কোর্সের মাধ্যমে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করছে, যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ এবং মধ্যম সারির কর্মকর্তাদের জাতীয় নিরাপত্তা, উন্নয়ন, নেতৃত্ব ও নীতিনির্ধারণসহ বিস্তৃত ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

ভাষণের শুরুতেই রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সঙ্গে দেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদ ও দেশের বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

১৭টি দেশের ২৯ জন সামরিক ও অন্যান্য বেসামরিক কর্মকর্তাসহ ১৪১ জন এই কোর্সে অংশগ্রহণ করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে রাষ্ট্রপতি বঙ্গভবনে এনডিসি স্নাতকদের সঙ্গে এক ফটোসেশনে অংশ নেন।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি

সংশ্লিষ্ট সংবাদ: মো. সাহাবুদ্দিন

১১ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর
২৬ জুলাই ২০২৬
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে আবেদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  2. গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
  3. প্রধানমন্ত্রীর জাপান সফরসূচিতে যা রয়েছে
  4. পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
  5. সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে আইনি নোটিশ
  6. কমনওয়েলথের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন হুমায়ুন কবির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x