বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তার গাড়িবহর বঙ্গভবন ত্যাগ করে। গুলশানের নিজের ফ্ল্যাটে ওঠার কথা রয়েছে তার।
গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শারীরিক অসুস্থতা ও দীর্ঘ মেয়াদে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন। এরপর থেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করছেন।
এদিকে গুলশান-১-এর ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামে সাহাবুদ্দিনের বাসায় নতুন টেলিফোন সংযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিদায়ি রাষ্ট্রপতি হিসেবে তিনি ৬ মাস এসএসএফ নিরাপত্তা পাবেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবনে, তবে বসবাস করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবনে।
বিস্তারিত দেখুন ভিডিওতে…

এনটিভি অনলাইন ডেস্ক