Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২৩:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২৩:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
১০ টাকায় সিম কিনে প্রতারণার ফাঁদে গৃহবধূ
অনুমতি ছাড়া সরকারি পুকুরপাড়ের ১১ গাছ বিক্রির অভিযোগ
সাড়ে পাঁচ মাস পর দুদকে নতুন কমিশনের কার্যক্রম শুরু
গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু, একসঙ্গে দাফন
গোপালগঞ্জে দুদকের গণশুনানি

হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিষেবা নিশ্চিত করা হবে : দুদক কমিশনার

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২৩:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২৩:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে আজ বুধবার দুর্নীতি দমন কমিশন আয়োজিত ১৬৪তম গণশুনানি। ছবি : এনটিভি

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেছেন, উন্নত রাষ্ট্র বিনির্মাণে দুর্নীতি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাই, দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে দুর্নীতি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণশুনানির মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিষেবা প্রদান নিশ্চিত করা হবে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন আয়োজিত ১৬৪তম গণশুনানিতে দুদক কমিশনার এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দুদক কমিশনার বলেন, জনগণকে সরকারি সেবা প্রদান করা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব। সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে সকলকে দায়িত্ব পালন করতে হবে। এ দায়িত্ব পালনে ন্যূনতম দুর্নীতি, হয়রানি কমিশন সহ্য করবে না।

দুদক কমিশনার আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের গণশুনানি সম্পর্কিত নীতিমালার আলোকে জনগণের জন্য প্রদত্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিষেবা দক্ষ ও কার্যকর উপায়ে প্রাপ্তি নিশ্চিত হয়। সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা ও মূল্যবোধের মান বজায় রাখা এবং কোন ব্যক্তি যাতে অনুপার্জিত আয় ভোগ করতে না পারে এ লক্ষ্যে দুর্নীতি দমন ও প্রতিরোধ বিষয়ক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি অভিযোগ পরবর্তীতে কমিশন থেকে মনিটরিং করা হবে এবং অভিযোগকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সঞ্চালনায় ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।

গণশুনানিতে অভিযোগকারীদের ৫৭টি অভিযোগের শুনানি হয়। সেখানে অভিযুক্ত জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যক্তি অভিযোগের যুক্তি খণ্ডানোর চেষ্টা করেন। এর মধ্যে তাৎক্ষণিক বেশ কয়েকটি অভিযোগের সমাধান হয়। চারটি অভিযোগ সরাসরি দুদক অনুসন্ধান করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে দুর্নীতি ও অনিয়মের বাকি অভিযোগগুলো নিয়ে তদন্ত করে দায়িত্বপ্রাপ্তদের সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন দুদক কমিশনার।

শুনানিতে জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলা, সকল প্রকৌশল দপ্তর, শিক্ষা বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, বিআরটিএ, পাসপোর্ট, সাব-রেজিস্ট্রার, হাসপাতালসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় কমিশন ও জনসাধারণের সামনে অভিযোগকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জর্জরিত করেন। অভিযুক্তরা অনেকে দুর্নীতির বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, অনেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। দুর্নীতির মধ্যে হাসপাতালের মালামাল ক্রয়ে অনিয়ম, বিআরটিএ, বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর, মুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়াসহ নানা অভিযোগ পান। 

গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, পরিচালক মো. মোরশেদ আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন, মাদারীপুর জেলা দুদকের সিনিয়র সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক প্রমুখ।

দুদক গণশুনানি কমিশনার গোপালগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: দুদক

১৯ আগস্ট ২০২৬
সাড়ে পাঁচ মাস পর দুদকে নতুন কমিশনের কার্যক্রম শুরু
১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান
০২ আগস্ট ২০২৬
বেনজীর ইস্যুতে আইন প্রয়োগে গাফিলতি নেই দুদকের : মহাপরিচালক শিবলী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন
  2. মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি
  3. দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগারে ফিরেছে প্রিজন ভ্যান
  4. নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের অভিনন্দন
  5. পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ
  6. বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x