Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২৩:১০, ১৩ এপ্রিল ২০২৪
আপডেট: ২৩:১৪, ১৩ এপ্রিল ২০২৪
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২৩:১০, ১৩ এপ্রিল ২০২৪
আপডেট: ২৩:১৪, ১৩ এপ্রিল ২০২৪
আরও খবর
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পহেলা বৈশাখ উদযাপন
ময়মনসিংহে গ্রামীণ মেলা ও ঘুড়ি উৎসব
সারা দেশে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী
বর্ষবরণে এনসিপির বর্ণিল শোভাযাত্রা ও মেলা

রমনা বটমূলে হামলা রায় নিষ্পত্তি হয়নি ২৩ বছরেও

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২৩:১০, ১৩ এপ্রিল ২০২৪
আপডেট: ২৩:১৪, ১৩ এপ্রিল ২০২৪
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২৩:১০, ১৩ এপ্রিল ২০২৪
আপডেট: ২৩:১৪, ১৩ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

২৩ বছর আগে ২০০১ সালে রমনা বটমূলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গি হামলায় নিহত হন ১০ জন। এ ঘটনায় করা দুটি মামলার মধ্যে হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে ঢাকার বিচারিক আদালতে। তবে, হাইকোর্টে মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।  শীঘ্রই পেপারবুক রেডি করে  তা শুনানির হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। 

যদিও বিস্ফোরকদ্রব্য আইনের আরেকটি মামলার বিচার এখনো শেষ হয়নি। মামলাটিতে ৮৪ জনের মধ্যে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মামলায় আসামীদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য রয়েছে। মামলাটি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।

ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘মামলাটি দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ সচেষ্ট। আমরা আশা করছি, দ্রুত মামলাটি নিষ্পত্তি হবে। ৯ বছর আগে রমনা বটমূলে বোমা হামলার মামলায় আট জঙ্গির ফাঁসি আর ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও জেল আপিল হাইকোর্টে বিচারাধীন।

২০০১ সালের ১৪ এপ্রিলে রমনা বটমূলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। সেখানে সকালে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এর ১০ থেকে ১৫ মিনিট পর আরেকটি বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। আর আহত হন ২০ থেকে ২৫ জন। এ ঘটনায় পুলিশ রমনা থানায় পৃথক দুটি মামলা করে।

আসামিদের সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হুজি-বির শীর্ষস্থানীয় নেতা। শাহাদাত উল্লা হলেন বিগত চারদলীয় জোট সরকারের আমলে র‍্যাবের ক্রসফায়ারে নিহত নারায়ণগঞ্জের যুবদলের নেতা মোমিন উল্লা ডেভিডের ছোট ভাই।

বিচারিক আদালত ১৪ আসামিকে দণ্ড দিয়ে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছিলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, আতঙ্ক সৃষ্টি করাসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত তথা সংস্কৃতির চর্চা বন্ধ করার জন্য বোমা হামলা করেছিলেন আসামিরা। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেছিলেন, বাঙালি জাতির ঐতিহ্য পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান। ২০০১ সালে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ব্যক্তিরা সাধারণ মানুষ। এ অনুষ্ঠান কোনো নির্দিষ্ট দল-মত-গোষ্ঠী বা ধর্মের লোকজন ছিল না। জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী, নারী-পুরুষ, ছোট-বড়নির্বিশেষে সব শ্রেণি-পেশার হাজারও মানুষ ওই অনুষ্ঠানে সমবেত হয়েছিল। ওই দিন ভোরে ঘটনাস্থলে দুটি বোমা পুঁতে রাখা হয়েছিল এবং পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বলে বিশেষজ্ঞদের মত। বোমা হামলাকারীদের লক্ষ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী ছিল না। আয়োজক সাংস্কৃতিক সংগঠন ছায়ানট একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান।

পহেলা বৈশাখ নববর্ষ

সংশ্লিষ্ট সংবাদ: পহেলা বৈশাখ

১৫ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ মেলা ও ঘুড়ি উৎসব
১৪ এপ্রিল ২০২৬
সারা দেশে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
১৪ এপ্রিল ২০২৬
আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি
  2. সরকার আ.লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ
  3. ছাগলচোর চক্রের ৩ সদস্য কারাগারে
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x