Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ২৭ এপ্রিল ২০২৪
আপডেট: ০৮:৩৩, ২৭ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ২৭ এপ্রিল ২০২৪
আপডেট: ০৮:৩৩, ২৭ এপ্রিল ২০২৪
আরও খবর
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, হটলাইন চালু পরিবেশমন্ত্রীর
জলবায়ু অর্থায়ন বিষয়ে উচ্চপর্যায়ের পরামর্শ সভা
জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য ও জনগণকেন্দ্রিক : পরিবেশ উপদেষ্টা
‘জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে’
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন

জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে : পরিবেশমন্ত্রী  

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ২৭ এপ্রিল ২০২৪
আপডেট: ০৮:৩৩, ২৭ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ২৭ এপ্রিল ২০২৪
আপডেট: ০৮:৩৩, ২৭ এপ্রিল ২০২৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী শুক্রবার জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠানরত পিটার্সবার্গ ক্লাইমেট ডায়লগে বক্তব্য দেন। ছবি : পিআইডি 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘জলবায়ু অভিযোজন কর্মকাণ্ডে সহায়তা দ্বিগুণ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ন্যাশনাল এডাপটেশন প্ল্যান, ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশান পরিপূর্ণ বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন।

শুক্রবার (২৬ এপ্রিল) জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠানরত পিটার্সবার্গ ক্লাইমেট ডায়লগে বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এ সময় আগামী কপ ২৯এ জলবায়ু অর্থায়ন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশসহ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের মতামত স্পষ্টভাবে তুলে ধরেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন আলোচনায় পারস্পরিক আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ইতোপূর্বে যেসব অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার সব কার্যক্রমে বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে। প্যারিস জলবায়ু চুক্তির বৈশ্বিক তাপমাত্রার লক্ষমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সব দেশকে বিশেষ করে উন্নত দেশগুলো এবং যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসতে হবে।’

পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী পিটার্সবার্গ জলবায়ু সংলাপের সাইড লাইনে কপ ২৮ এবং কপ ২৯ এর প্রেসিডেন্ট, সৌদি আরবের প্রধান জলবায়ু নেগোসিয়েটর খালিদ এম আলমেহেদ, স্টেট সেক্রেটারি এবং জার্মান ফেডারেল পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক জলবায়ু কর্মের বিশেষ দূত জেনিফার লি মর্গান, জার্মান ফেডারেল চ্যান্সেলারির স্টেট সেক্রেটারি ড. জর্গ কুকিস, মিসর, ডেনমার্কের প্রতিনিধিসহ বিভিন্ন বিশিষ্টজনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি কপ ২৯এ প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার জন্য আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান নেগোসিয়েটর ইয়ালচিন রাফিয়েভের কাছ থেকে একটি আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

পরিবেশমন্ত্রী সাবের চৌধুরীর বক্তব্য পিটার্সবার্গ ক্লাইমেট ডায়লগে অংশগ্রহণকারী প্রায় ৪০টি দেশের মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনেকে মতামতকে সমর্থন করে বক্তব্য দেন। সম্মেলনে ৪০টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ছাড়াও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ উপস্থিত ছিলেন।

সাবের হোসেন চৌধুরী পরিবেশমন্ত্রী জলবায়ু
১৬ এপ্রিল ২০২৪
অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্য যুক্ত করা হবে : পরিবেশমন্ত্রী
০৭ এপ্রিল ২০২৪
বন কর্মকর্তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : পরিবেশমন্ত্রী
০১ এপ্রিল ২০২৪
জলবায়ু অভিযোজনে সরকার প্রতি বছর ৩.৫ বিলিয়ন ডলার ব্যয় করছে : পরিবেশমন্ত্রী
৩১ মার্চ ২০২৪
রাজধানী থেকে ২০ বছরের পুরনো বাস সরাতে হবে : পরিবেশমন্ত্রী 
২৩ মার্চ ২০২৪
জলবায়ু সহিষ্ণু সমাজ গঠনে নারীরা শক্তিশালী ভূমিকা রাখতে পারে : পরিবেশমন্ত্রী
২১ মার্চ ২০২৪
বনের মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না : পরিবেশমন্ত্রী
১৪ মার্চ ২০২৪
বর্জ্যকে আমরা সম্পদে রূপান্তরিত করতে চাই : পরিবেশমন্ত্রী
১২ মার্চ ২০২৪
১০০ দিনে ৪৫৮ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে : পরিবেশমন্ত্রী
০১ মার্চ ২০২৪
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে হবে : পরিবেশমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২৪
কেনিয়ায় জাতিসংঘের পরিবেশ সম্মেলনে যাচ্ছেন পরিবেশমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
  2. এনসিপির কেন্দ্রীয় নেতা তনুকে অব্যাহতি
  3. ২০ গাছ কর্তন : বিএনপি থেকে পদ হারানো জাহিদুল গ্রেপ্তার
  4. চুয়াডাঙ্গায় সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের পরিচিতি সভা
  5. বরিশালে এজলাস চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালত অবমাননার রুল
  6. যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x