এনসিপির কেন্দ্রীয় নেতা তনুকে অব্যাহতি
এনসিপির কেন্দ্রীয় নেতা আহমেদুর রহমান তনু। ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে আপনাকে (আহমেদুর রহমান তনু) দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে, আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এনটিভি অনলাইন ডেস্ক