Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ০৪ মে ২০২৪
আপডেট: ১২:১৪, ০৪ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ০৪ মে ২০২৪
আপডেট: ১২:১৪, ০৪ মে ২০২৪
আরও খবর
টানা ভারি বর্ষণে ভাসছে কুমিল্লা, কোমরসমান পানি
চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী
সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, নিত্যপণ্যের সংকটের শঙ্কা
লালমনিরহাটে কমছে তিস্তার পানি
তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে সেতু ও রংপুর-লালমনিরহাট সড়ক

ভূগর্ভস্থ পানি সংকটের হুমকিতে ঢাকা

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ০৪ মে ২০২৪
আপডেট: ১২:১৪, ০৪ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ০৪ মে ২০২৪
আপডেট: ১২:১৪, ০৪ মে ২০২৪

জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কম হচ্ছে। ফলে কমে গেছে উপরিভাগের পানির ব্যবহার। এই চাপ গিয়ে পড়ছে ভূগর্ভস্থ পানির ওপর। দুই কোটি জনসংখ্যার মেগাসিটি ঢাকায় বসতবাড়ি ও কলকারখায় ব্যবহৃত বেশিরভাগ পানির জোগান আসছে মাটির নিচ থেকে। গবেষকরা বলছেন, এর ফলে প্রতিবছর দুই মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে ঝুঁকি বাড়ার সঙ্গে সঙ্গে নষ্ট হচ্ছে মাটির গুণগত মানও। সবকিছু বিবেচনায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ঢাকা ওয়াসা মেগাপ্রকল্প গ্রহণ করলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে সামান্যই।

ঘনবসতিপূর্ণ এ শহরে প্রতি বছর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গভীর নলকূপ স্থাপন করে মানুষের পানির চাহিদা পূরণ করছে ঢাকা ওয়াসা। এক দশক আগে ৬০০ থেকে ৭০০ ফুট মাটির নিচ থেকে পানি উত্তোলন করা গেলেও মাত্র কয়েক মাস আগে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বিপত্তি বাধে। ৭০০ ফুটের সে স্তর গিয়ে ঠেকেছে ৯৫০ ফুটে। ভবন নির্মাণ করতে গিয়ে মাটি পরীক্ষার জন্যও মাটির স্তর খুঁজে পাওয়া অনেকের কাছে চ্যালেঞ্জে পরিণত হয়েছে। 

এদিকে পানি উন্নয়ন বোর্ডের গবেষণা বলছে, ১৯৯৬ সালে ঢাকায় পানির স্তর ছিল ২৫ মিটারে। যা ২০০৫ সালে ৪৫, ২০১০ সালে ৬০ এবং ২০২৩ সালে এসে ৭৫ মিটারে নেমেছে। ২০৫০ সালের মধ্যে এটি নেমে যেতে পারে ১২০ মিটারে।

তথ্য বলছে, ২০১২ সালে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে মেগাপ্রকল্প হাতে নেয়। মাটির নিচ থেকে পানি উত্তোলনের হার ৭৮ থেকে ৩০ ভাগে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তারা। যেটি ২০২২ সাল নাগাদ ১৩ ভাগ অর্জন করতে পেরেছে ঢাকা ওয়াসা। 

ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি  ডিরেক্টর হাসিন জাহান বলেন, ‘সব মিলিয়ে আমরা যেভাবে পানি উত্তোলন করছি, সে অনুযায়ী পানি কিন্তু পুর্ণভরণ হচ্ছে না। যার কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে।’ 

ভূ-তত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘রাস্তার ধারে যদি আমরা কয়েকটা কূপ বসাই, সেটার ফিল্টার করে যদি পানি পাঠানোর ব্যবস্থা করি, তাহলে দেখা যাবে আমার জলাবদ্ধতা থাকছে না, আবার ভূগর্ভস্থ পানির স্তর যেটা নিচে নেমে যাচ্ছে সেটা আংশিক হলেও কিছুটা ভারসাম্য করতে পারছে।’ 

কয়েক দশক আগেই ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার পূর্বাভাস দেন গবেষকরা। ২০২৪ সালে সেটি বিপদসীমা অতিক্রমের পথে বলে মত তাদের। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

পানি ভূগর্ভস্থ সংকট হুমকি

সংশ্লিষ্ট সংবাদ: পানি

৩০ জুন ২০২৬
লালমনিরহাটে কমছে তিস্তার পানি
১৮ মে ২০২৬
৫ মিনিটে বন্ধ করুন কলের পানি লিক! টাকা খরচ না করে নিজেই সারিয়ে নিন এই পদ্ধতিতে
১১ মে ২০২৬
ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকায় মুষলধারে বৃষ্টি, চলবে কতক্ষণ?
  2. প্রথমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  3. শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী
  4. বন্যায় নিহত বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  5. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x