Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:৫৫, ২০ জুন ২০২৪
আপডেট: ১৬:৫৯, ২০ জুন ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:৫৫, ২০ জুন ২০২৪
আপডেট: ১৬:৫৯, ২০ জুন ২০২৪
আরও খবর
মধ্যরাতে নদীতে নামবেন চাঁদপুরের জেলেরা
পদ্মা-মেঘনা পাড়ের জেলেদের মনে স্বস্তির বদলে উদ্বেগ
কালবৈশাখী ঝড়ে ঘরের চাল পড়ে শ্রমিক নিহত
রাসেল ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক
সরকারি খালে স্থাপনা নির্মাণ, ওসিকে তদন্তের নির্দেশ

চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:৫৫, ২০ জুন ২০২৪
আপডেট: ১৬:৫৯, ২০ জুন ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:৫৫, ২০ জুন ২০২৪
আপডেট: ১৬:৫৯, ২০ জুন ২০২৪
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। ছবি : এনটিভি

দীর্ঘদিন পর চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। আগামী জুলাই মাস থেকে ইলিশের ভরা মৌসুম শুরু হচ্ছে। নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টি হলে পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়বে রূপালী ইলিশ। যদিও ইলিশ আহরণ শুরু থেকে আশানুরূপ ইলিশের দেখা পায়নি জেলেরা।

এদিকে দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের সরবরাহে কিছুটা প্রাণ ফিরেছে বড়স্টেশন মাছঘাটে। সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত মৎস্য আড়ত।

দুপুরে মাছঘাট ঘুরে দেখা গেছে, দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশ শ্রমিকরা ঝুপড়ি করে আড়তের সামনে স্তূপ করছে। পরে সেই ইলিশ ডাকের মাধ্যমে বিক্রি করছে ব্যবসায়ীরা। সকালে ভোলার চরফ্যাশন থেকে তোফায়েল মাঝিসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ২০০ মণ ইলিশ বিক্রির জন্য মাছঘাটে আসেন।

মেসার্স এসএম মামুন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী হাজী মালেক খন্দকার বলেন, আড়তে ইলিশগুলো দক্ষিণাঞ্চল থেকে এসেছে। এখানকার খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের মাঝেই এসব ইলিশ বিক্রি হবে। ঈদের এই সময়টাতে যা সরবরাহ হবে, তা স্থানীয়দের চাহিদা মিটাবে।

সোহাগ গাজী নামের আরেক ব্যবসায়ী জানান, এক কেজি ওজনের প্রতি কেজি ১৭০০-১৮০০ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ১৪০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া ছোট আকারের ইলিশ এক হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, বর্ষা মৌসুম শুরু হলে ইলিশের সরবরাহ আরও বাড়বে। আমরা এ বছর জাটকা সংরক্ষণের কাজটি সফলভাবে করেছি। এটির সুফল সামনে পাওয়া যাবে।

ইলিশ চাঁদপুর
১১ অক্টোবর ২০২৫
পদ্মায় অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
০৬ অক্টোবর ২০২৫
২০ কেজি ইলিশসহ আটক ৬ জেলেকে কারাদণ্ড
১৮ সেপ্টেম্বর ২০২৫
আখাউড়া দিয়ে ভারতে গেল ১১৯২ কেজি ইলিশ
১৭ সেপ্টেম্বর ২০২৫
মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণ
১৯ আগস্ট ২০২৫
ভরা মৌসুমেও তেঁতুলিয়া নদীতে ইলিশের আকাল
১৭ আগস্ট ২০২৫
৬ হাজার টাকায় বিক্রি এক ইলিশ!
০৮ আগস্ট ২০২৫
ফেসবুকে ইলিশ বিক্রির প্রতারণায় গ্রেপ্তার ২
০৮ আগস্ট ২০২৫
ইলিশের হাঁকডাকে মুখর চাঁদপুর মাছঘাট
০৮ আগস্ট ২০২৫
দাম কমেছে ইলিশের, ঊর্ধ্বমুখী সবজির বাজার
২৪ জুলাই ২০২৫
চাঁদপুরে হঠাৎ বেড়েছে ইলিশের সরবরাহ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, যেসব অঞ্চলে সতর্কবার্তা
  2. ব্র্যান্ড প্রমোটার তরুণীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. বৃষ্টি কতদিন চলবে, পাঁচদিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
  5. সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  6. রাস্তায় পড়েছিল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x