Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ডয়চে ভেলে
২২:৪৫, ২৭ জুন ২০২৪
আপডেট: ২২:৫০, ২৭ জুন ২০২৪
ডয়চে ভেলে
২২:৪৫, ২৭ জুন ২০২৪
আপডেট: ২২:৫০, ২৭ জুন ২০২৪
আরও খবর
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
ফেরদৌসী আহমেদকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার
ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে ফিরছে বিএনপি

ডয়চে ভেলে
২২:৪৫, ২৭ জুন ২০২৪
আপডেট: ২২:৫০, ২৭ জুন ২০২৪
ডয়চে ভেলে
২২:৪৫, ২৭ জুন ২০২৪
আপডেট: ২২:৫০, ২৭ জুন ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ জানুয়ারির নির্বাচনের পর প্রথমবারের মতো বড় সমাবেশের কর্মসূচি দিয়েছে৷ শনিবারের এই কর্মসূচির মূল দাবি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি৷ এরপর, সরকার বিরোধী ধারাবাহিক কর্মসূচির দিকে যাচ্ছে দলটি৷

বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তারা খালেদা জিয়ার মুক্তি ছাড়াও আরও দুটি ইস্যুকে সামনে রেখে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে চান৷ ভারতের সঙ্গে রেল ট্রানজিট এবং দুর্নীতি-এই দুটি ইস্যুকে তারা সামনে আনতে চান৷ এ নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গেও কথা বলছেন দলের নেতারা৷

বিএনপির এক নেতা জানান, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দলের যুগ্ম মহাসচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন৷ ওই বৈঠকেই দলের সামনের দিনের বেশ কিছু আন্দোলন কর্মসূচি চূড়ান্ত হয়েছে৷”

বিএনপির কর্মসূচির উপর সতর্ক দৃষ্টি রাখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ তারা পরিস্থিতি বুঝে আগের মতো পাল্টা কর্মসূচি দিতে পারে৷

শনিবার বিকেলে নয়াপল্টনে সমাবেশের পর ১ জুলাই দেশের সব মহানগরে এবং ৩ জুলাই জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচিও দিয়েছে বিএনপি৷ গতকাল বুধবার যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

বিএনপির মহাসচিব বলেন, ‘‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যেকোনো সময় তাঁর জীবনহানি হতে পারে৷ কিন্তু আদালতের দোহাই দিয়ে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না৷ সে কারণে এখন রাজপথে কর্মসূচি নেওয়া হয়েছে৷”

গত শুক্রবার থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে৷

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত কারাবন্দি হন খালেদা জিয়া৷ দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি৷ তার পরিবারের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়৷ তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিতের মেয়াদ বাড়াচ্ছে সরকার৷ খালেদা জিয়া এখন আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন৷

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশররফ হোসেন বলেন, ‘‘খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে সরকার তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে বাধা দিচ্ছে৷ এর মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে৷ খালেদা জিয়াই হলেন এই সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী৷ ফলে তাকে এইভাবে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে৷ দল তাই তার মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে৷ এর সঙ্গে অন্য আরো ইস্যু নিয়ে আন্দোলন জেরদার করা হবে৷”

শনিবারের সমাবেশের জন্য বিএনপির পক্ষ থেকে এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে৷ তারা সহসাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ ভারত সফর নিয়ে একটি সংবাদ সম্মেলন করবে বলেও জানা গেছে৷ সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি ছাড়াও আরও কয়েকটি ইস্যুতে বিএনপি কর্মসূটি দিতে পারে বলে আভাস মিলেছে৷

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ‘‘সামনে যে ইস্যু আসবে আমরা সেই ইস্যুতে আন্দোলন গড়ে তুলব৷ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমরা যুগ্ম মহাসচিবেরা বৈঠক করেছি৷ সেখানে সব বিষয় নিয়ে আলোচনা করেছি৷ বিভিন্ন ইস্যু যেমন দুর্নীতি, ভারতের সঙ্গে চুক্তি এসব ব্যাপারে আমরা আন্দোলনের প্রস্তাব তুলে ধরেছি৷”

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘‘কয়েকদিনের মধ্যে একটি সংবাদ সম্মেলনে আমরা ভারতের সঙ্গে রেল ট্রানজিট এবং অন্যান্য সমঝোতা স্মারক নিয়ে কথা বলবো৷ এটা নিয়ে দেশে এবং বিদেশে আমাদের কাজ হচ্ছে৷ একই সঙ্গে সীমাহীন দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও আমরা কথা বলবো৷ এইসব ইস্যুতে আমরা অলআউট কর্মসূচি দেব৷”

জানা গেছে, ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি তুলে ধরবে বিএনপি৷ ওইসব কর্মসূচিতে যুগপৎ আন্দোলনের শরিকদের সম্পৃক্ত করার কাজ চলছে৷ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘‘যুগপৎ আন্দোলনের শরিকেরা নতুন করে এই সরকারের পতন আন্দোলনে একমত হয়েছে৷”

যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিট এবং দুর্নীতি ইস্যু নিয়ে আমরা যুগপৎ আন্দোলনে যাওয়া নিয়ে কথা বলছি৷ বিএনপি একটি সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বিস্তারিত জানাবে৷ এরপরই হয়তো যুগপৎ কর্মসূচি আসবে৷”

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি তারা দেবে কি-না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন৷ যদি প্রয়োজন মনে করে তাহলে পাল্টা কর্মসূচি দেবে৷

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘‘আমরা কাউন্টার নয়, প্রয়োজনে উন্নয়ন সমাবেশ দেব৷ তবে সেটা দল সিদ্ধান্ত নেবে৷ বিএনপি  শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেই পারে৷ এটা তাদের অধিকার৷ তবে অশান্তি করলে সেটা তো পুলিশ প্রশাসন দেখবে৷”

এক প্রশ্নের জবাবে এসএম কামাল হোসেন বলেন, ‘‘বিএনপি একটি দুর্নীতিবাজ দল৷ তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায়না৷ আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে৷ আর শেখ হাসিনার সরকারই ভারতের কাছ থেকে যা কিছু আদায় করেছে৷ বিএনপি পারেনি৷ তারা ক্ষমতায় থাকতে ভারতকে ট্রানজিট দেওয়ার কথা বলেছিল৷ আর খালেদা জিয়ার মুক্তি বিএনপিই চায় না৷ তারা এটা নিয়ে রাজনীতি করছে৷”

বিএনপি খালেদা জিয়া

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

০১ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
০১ অক্টোবর ২০২৬
ফেরদৌসী আহমেদকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
০১ অক্টোবর ২০২৬
ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক্সেল ভেঙে সড়কে পড়ে যায় পাখিভ্যান, পেছন থেকে বাসের ধাক্কায় নিহত ২
  2. মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুনের ঘটনায় চার মামলা, আসামি ১০০০
  3. ফেরদৌসী আহমেদকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  4. সাড়ে ১৩ কোটি টাকার বুল কাফ ইউনিট উদ্বোধনের পর থেকেই বন্ধ
  5. ​জমি দখল, হামলা : আদালতের নির্দেশের পরও মামলা নিচ্ছে না পুলিশ
  6. প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিল প্রশাসন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x