Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ২৫ জুলাই ২০২৪
আপডেট: ০৮:৫০, ২৫ জুলাই ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ২৫ জুলাই ২০২৪
আপডেট: ০৮:৫০, ২৫ জুলাই ২০২৪
আরও খবর
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ডিএমপির কঠোর অবস্থান
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি
৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী
আইনগত সহায়তা প্রদান সংশোধনী বিল-২০২৬ পাস
ট্রাফিক বিভাগের অভিযানে ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা

নরসিংদী কারাগারে হামলায় সরাসরি জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে : সিটিটিসি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ২৫ জুলাই ২০২৪
আপডেট: ০৮:৫০, ২৫ জুলাই ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ২৫ জুলাই ২০২৪
আপডেট: ০৮:৫০, ২৫ জুলাই ২০২৪
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

নরসিংদী কারাগারে হামলায় সরাসরি জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান। গতকাল বুধবার (২৪ জুলাই) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মো. আসাদুজ্জামান বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদীর জেলা কারাগারে নজিরবিহীন হামলার সময় (অস্ত্রাগার) ভেঙে অস্ত্র ও গুলি লুট করা হয়। জেল সুপার ও জেলারসহ ঊর্ধ্বতন কারা সদস্যদের জিম্মি করা হয়। হামলাকারীরা কারা অভ্যন্তরে ঢুকে বন্দিদের মুক্ত করে দ্রুত বের হয়ে যাওয়ার নির্দেশ দিলে কারাগারে থাকা বন্দিরা পালিয়ে যায়। এর মধ্যে ৯ জঙ্গিও ছিল। সেখান থেকে পালানো ৯ জঙ্গির মধ্যে শীর্ষ দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।’

নরসিংদী জেল থেকে পলাতক (অপারেশন গর্ডিয়ান নট এর সাথে যুক্ত) শীর্ষ দুই জঙ্গি হলেন ইশরাত জাহান মৌসুমী মৌ (৩০) ও খাদিজা পারভীন মেঘলা ওরফে মেঘনা (৩১)। বুধবার ভোরে সিটিটিসির চিরুনি অভিযানে ঢাকার মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মো. আসাদুজ্জামান বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট ২০১৮ সালে নরসিংদীর শেখেরচড়ে দুটি বাড়িতে অপারেশন গর্ডিয়ান নট অভিযান চালায়। অভিযানে দুজন নিহত হয়। এই দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। দুজনেই বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির শিক্ষার্থী ছিলেন। এই দুই জঙ্গিই নরসিংদী জেলে সাজা ভোগ করছিলেন। কারাগারের হামলার সুযোগে দুজনই জেল হতে পালান। আমরা খবর পাওয়ার পর তাদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করি। কারণ, পালানো কয়েদিদের মধ্যে ৯ জঙ্গি ছিল। তাদের মধ্যে দুই জঙ্গি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আন্দোলনের নামে জামায়াত-বিএনপি তাদেরকেও জেল থেকে পালাতে বা ছাড়িয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। সিটিটিসি দুই নারী জঙ্গির অবস্থান শনাক্তের পর বুধবার ভোরে মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করে।’

সিটিটিসি প্রধান বলেন, ‘আরও সাত জঙ্গি পলাতক রয়েছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করতে পারব।’

সিটিটিসি ডিএমপি নরসিংদীর জেলা কারাগার মো. আসাদুজ্জামান

সংশ্লিষ্ট সংবাদ: সিটিটিসি

১৯ ফেব্রুয়ারি ২০২৬
সিটিটিসি প্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১৯ নভেম্বর ২০২৫
রাজধানীতে ৬টি ককটেল নিষ্ক্রিয় করল সিটিটিসি
২৯ নভেম্বর ২০২৪
সিটিটিসি অবৈধ শটগানসহ ৬৩ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করেছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
  3. জিও ব্যাগ লুটের হিড়িক, তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে
  4. এক বিয়েতে দুই কাবিন, কারাগারে কাজী
  5. বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
  6. শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x