Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৪৫, ২৮ জুলাই ২০২৪
আপডেট: ০৮:৫০, ২৮ জুলাই ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৪৫, ২৮ জুলাই ২০২৪
আপডেট: ০৮:৫০, ২৮ জুলাই ২০২৪
আরও খবর
পাচারের অর্থ ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ
এদেশের জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডের বাজেট বরাদ্দের ফলে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারে নারীর মর্যাদা বাড়বে : প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন মেরামতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৪৫, ২৮ জুলাই ২০২৪
আপডেট: ০৮:৫০, ২৮ জুলাই ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৪৫, ২৮ জুলাই ২০২৪
আপডেট: ০৮:৫০, ২৮ জুলাই ২০২৪
গণভবনে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি : ফোকাস বাংলা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলা সহিংসতায় মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার (২৭ জুলাই) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে নাঈমুল ইসলাম বলেন, ‘জনগণের কল্যাণ, নিরাপত্তা ও সেবা দেওয়ার উদ্দেশ্যে নির্মিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দুর্বৃত্তরা। যেসব প্রতিষ্ঠান জনগণের জন্য উপকারী আক্রমণকারীরা সেসব প্রতিষ্ঠান টার্গেট করে। এটি অত্যন্ত বেদনাদায়ক। গত ১৫ বছরের নিরলস প্রচেষ্টায় এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে।’

এ সময় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশ ও জাপানের বহু শ্রমিকের ‘ঘাম ও চোখের জলের’ বিনিময়ে মেট্রোরেল নির্মিত হয়েছে। তিনি বলেন, ‘আমি দেখেছি, কিছু লোক মেট্রোরেলের মৌলিক কাঠামো (মিরপুর-১০ ও কাজীপাড়ায়) ক্ষতিগ্রস্ত করেছে, যা থেকে বিপুল নাগরিক সুবিধা ভোগ করে থাকে।’

প্রথমে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং তারপর এ স্টেশন দুটি চালু করতে বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাষ্ট্রদূত।

দেশে সেনা মোতায়েনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তিনি বলেন, আগস্টের শেষভাগে টোকিওতে অনুষ্ঠিতব্য পাবলিক প্রাইভেট ইকোনমিক সংলাপের জন্য তার দেশের ব্যবসায়ীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সংলাপের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন কিমিনোরি। সহিংসতায় হতাহতের জন্য এ সময় সমবেদনা জানান তিনি।

সৌজন্য সাক্ষাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনসহ অন্যান্যরা।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী ইওয়ামা কিমিনোরি জাপানের রাষ্টদূত মেট্রোরেল জাপান সহযোগিতা

সংশ্লিষ্ট সংবাদ: শেখ হাসিনা

২০ মার্চ ২০২৬
জিহাদ হত্যায় শেখ হাসিনাসহ ১২৪ জনকে আদালতের অব্যাহতি
২৭ ফেব্রুয়ারি ২০২৬
হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট
১১ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনার আমলে ভোট কেমন হতো?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ অধিবেশনে রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  2. বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী
  3. প্রাথমিক থেকে সংগীত শিক্ষা চালু করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী
  4. সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেমকে কুপিয়ে জখম
  5. বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বারী, সম্পাদক রাজ্জাক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x