Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪৫, ০৯ আগস্ট ২০২৪
আপডেট: ২২:৪৬, ০৯ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪৫, ০৯ আগস্ট ২০২৪
আপডেট: ২২:৪৬, ০৯ আগস্ট ২০২৪
আরও খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেন অটোরিকশাচালক : পুলিশ
কুমিল্লায় তাজমিন হত্যা : রহস্য উদঘাটনে সিএনজি চালককে খুঁজছে পুলিশ

দেশব্যাপী মেট্রোপলিটন ও রেঞ্জের ৩৬১ থানায় কার্যক্রম চালু

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪৫, ০৯ আগস্ট ২০২৪
আপডেট: ২২:৪৬, ০৯ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪৫, ০৯ আগস্ট ২০২৪
আপডেট: ২২:৪৬, ০৯ আগস্ট ২০২৪
বাংলাদেশ পুলিশের লোগো

সারা দেশের মেট্রোপলিটন ও রেঞ্জের ৬৩৯ থানার মধ্যে ৩৬১টির কার্যক্রম চালু হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।  

খুদে বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯ থানার মধ্যে ২৯১টি থানার কার্যক্রম চালু হয়েছে। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর চড়াও হয় জনতা। তাদের দাবি—বিভিন্ন সময়ে এই পুলিশবাহিনী তাদের ওপর অত্যাচার করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করেছে। রাজধানী ঢাকার অধিকাংশ থানা আক্রান্ত হলে পুলিশ সদস্যরা একরকম অঘোষিতভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন। আতঙ্কে গা ঢাকা দেন অনেকে। এর সুযোগ নেয় দুর্বৃত্তরা। বিভিন্ন বাড়িতে চুরি, ডাকাতি ও লুট শুরু করে তারা।

এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যাতে না হয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখুন।’ 

ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় অন্তত থানার চেয়ার ও টেবিলে বসে মানুষকে সেবা দেওয়ার কাজ অতি দ্রুত শুরু করতে নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান সংশ্লিষ্ট বিভাগকে থানার অবকাঠামো ঠিক আছে কি না জানতে চান এবং মামলা রেকর্ড করার কম্পিউটার, পুলিশ সদস্যদের নিজস্ব যানবাহন, অস্ত্র ও রসদসামগ্রী, পুলিশ সদস্যদের চলাচলের যানবাহন, চেয়ার, টেবিলসহ সার্বিক চিত্রের তালিকা তৈরি করতে বলেন।

এরপর আজ শুক্রবার সেনাবাহিনীর সহায়তায় ডিএমপির ২৯ থানার প্রথম পর্যায়ে কার্যক্রম শুরু হয়। এরপর রাতে জানা গেল, সারা দেশের মেট্রোপলিটন ও রেঞ্জের ৬৩৯ থানার মধ্যে ৩৬১টির কার্যক্রম চালু হয়েছে।

অন্তর্বর্তী সরকার পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ: অন্তর্বর্তী সরকার

২৫ জুন ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি
০৪ মে ২০২৬
অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন চেয়ে রিট
১৫ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
  2. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ ও ১০৮৮ ভরি রূপা
  3. এখনও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের বহতল ভবনের আগুন
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. কাল টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  6. ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x