Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৭ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৫৯, ১৭ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৭ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৫৯, ১৭ আগস্ট ২০২৪
আরও খবর
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন দুই অতিরিক্ত আইজিপি
পুলিশে বড় রদবদল
ছয় পুলিশ সুপারকে বদলি
পুলিশে রদবদল : ৬ জেলায় নতুন এসপি
শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ

মন খারাপের কিছু নেই : সাখাওয়াত হোসেন

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৭ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৫৯, ১৭ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৭ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৫৯, ১৭ আগস্ট ২০২৪
ব্রিগেডিয়ার জেনারেল(অব.) এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, এ ঘটনায় মন খারাপ করার কিছু নেই।

আজ শনিবার (১৭ আগস্ট) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এতে মন খারাপের কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি।’

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নতুন চার উপদেষ্টা—ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও আলী ইমাম মজুমদার। এ ছাড়া বেশ কয়েকজন উপদেষ্টার মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব।

অন্তর্বর্তীকালীন সরকারের বাকি উপদেষ্টাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান  শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র; শারমিন এস মুরশিদ সমাজকল্যাণ, সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক, ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার প্রাথমিক ও গণশিক্ষা, আ ফ ম খালিদ হোসেন ধর্ম, ফরিদা আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ, নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

আর নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এম সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১০ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন : উপদেষ্টা
২৫ অক্টোবর ২০২৫
ঢাকা-বরিশাল রুটে চালু হচ্ছে প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’
১২ অক্টোবর ২০২৫
‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার’
০৫ অক্টোবর ২০২৫
নৌপরিবহণ উপদেষ্টার সঙ্গে আইএমও’র মহাসচিবের বৈঠক
০৪ অক্টোবর ২০২৫
নৌপরিবহণ উপদেষ্টা ও ইউএই’র জ্বালানি মন্ত্রীর বৈঠক
২২ সেপ্টেম্বর ২০২৫
জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে : নৌপরিবহণ উপদেষ্টা
২৮ আগস্ট ২০২৫
আইএমও নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা নৌ উপদেষ্টার
১২ আগস্ট ২০২৫
জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধে সংশোধিত আইনে কঠোর বিধান থাকবে : শ্রম উপদেষ্টা
০৯ আগস্ট ২০২৫
অলাভজনক স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে : নৌপরিবহণ উপদেষ্টা
০৩ আগস্ট ২০২৫
‘বিদেশে টাকার জন্য ৭ দিন থাকতে পারি না, তারা মাসের পর মাস থাকছে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে ২০ অঞ্চলে
  2. একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  3. পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল
  4. কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
  5. ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
  6. স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন : তথ্য উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x