Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২৩:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২৩:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
জামায়াতে ইসলামী সম্পর্কে সতর্ক হতে হবে : ওয়ারেছ আলী মামুন
বাউফলে সামনে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ
তারেক রহমানের নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ষড়যন্ত্রে ফাঁদে পা দিয়েছে, সতর্ক থাকুন :  তারেক রহমান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২৩:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২৩:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সাতক্ষীরায় ভার্চুয়ালি বক্তব্য দেন। বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত আছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে। ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শেষ হয়ে যায়নি। অনেক কাজ এখনো বাকি রয়েছে, আমাদের আরও সতর্ক হতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এখন চেনা শত্রুর সঙ্গে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রে ফাঁদে পা দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা আপনাদের আশেপাশেই রয়েছে। তাদের সম্পর্কে সতর্ক থাকুন, নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে তাদের মোকাবেলা করুন।’

সাতক্ষীরার কলারোয়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব চার বছর কারাভোগ শেষে নিজ এলাকা সাতক্ষীরার কলারোয়ায় আসলে স্থানীয় বিএনপি এই গণসংবর্ধনার আয়োজন করে। 

তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সকল শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত মানুষের উন্নয়ন ও কল্যাণের রাজনীতিই হবে বিএনপির রাজনৈতিক অনুপ্রেরণা।

তারেক রহমান বলেন, ‘আপনারা সবাই গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ও তার আওয়ামী সন্ত্রাসীদের হাতে সীমাহীনভাবে নির্যাতিত হয়েছেন। গত দেড় যুগ ধরে গুম খুন নির্যাতন, জমি-বাড়ি দখল, ব্যবসা নষ্ট করা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই, যা তারা করেনি। আজ শেখ হাসিনা ও তার দলবলকে কেমন অপমানজনকভাবে পালাতে হয়েছে, সেটাও আপনারা দেখেছেন।’ তিনি আরও বলেন, ‘আমি এটাও জানি আপনারাই আমের মৌসুমে সারা দেশে আপনাদের বাগান থেকে সর্বপ্রথম ক্ষীরসাপাতি, ল্যাংড়া আম দেশের মানুষের কাছে পৌঁছে দেন। আপনাদের থেকে প্রায় ছয় হাজার মাইল দূরে থাকলেও আমি আমার অন্তর দিয়ে সবসময়ই আপনাদের দেখতে পাই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের আর সবার মতই আপনারাও স্বৈরাচারী হাসিনার দেওয়া নিদারুণ কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছেন। জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছেন, প্রাণ খুলে কথা বলতে পারেননি। ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারেননি। আওয়ামী চাঁদাবাজের অত্যাচারে এখানে বড় কোনো শিল্প কারখানা কিছুই নেই, নেই বেকারদের চাকুরি।

তারেক রহমান বলেন, এখানে আমের মৌসুমের সবচাইতে প্রথমে আম উৎপাদন হলেও আম সংরক্ষণ বা আমের রস কিংবা আচার চাটনির কোনো কারখানা নেই। অথচ, দেশে নাকি উন্নয়নের আর কিছু বাকি নেই। তিনি বলেন, ‘আমি জানি, আপনারা নিজেদের শ্রম আর বুদ্ধি দিয়ে এখানে ছাদের জন্য অসাধারণ সুন্দর মাটির টালি তৈরি করেন, সেটা ইটালিসহ ইউরোপের বিভিন্ন জায়গায় রপ্তানিও হয়, কিন্তু এগুলো আরও সামনে এগিয়ে নিতে কোন বড় কারখানা বানানোর চেষ্টা নেই সরকারের।’

তারেক রহমান আরও বলেন, ‘আমাদের মা-বোনেরা যারা মাটির টাইলস বানান, সুযোগ পেলে তাঁরা আরও বিভিন্ন রকম কুটির শিল্প গড়ে তুলতে পারেন।’ তিনি বলেন, আর যাদের কিছু চিংড়ি বা মাছের ঘের আছে তারা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন আকাশে কালো মেঘ দেখলেই, কখন বুঝি আজ থেকে ৭০ বছর আগে তৈরি বেড়িবাঁধ সামান্য বৃষ্টি বা প্লাবনেই ভেঙে যায়, মেরামতের জন্য টাকা লুটপাট ছাড়া আর কিছু হয় না। ফলে মাঠ লবনাক্ত হয়ে ফসল হয় না, আর ঘেরের মাছ ভেসে যায়, চাষি মাথায় হাত দিয়ে বসে থাকে। পর্যটন ছাড়াও এত বড় সুন্দরবনের বিরাট সম্ভবনা থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে এর সামন্যই আমাদের কাজে লাগছে। এসব কিছু বিবেচনায় নিয়ে, প্রতিটি এলাকার সমস্যা আর অর্থনৈতিক সম্ভাবনার বিষয় মাথায় রেখে পরিকল্পিতভাবে আগামীতে উন্নয়নের পরিকল্পনা গ্রহণে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সদ্য কারামুক্ত নেতা হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, সাবেক এমপি কাজী আলাউদ্দীন, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান এবং আইনুল ইসলাম প্রমুখ।

তারেক রহমান বিএনপি ষড়যন্ত্র
১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের হাত ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ফের শুরু
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
১৭ ফেব্রুয়ারি ২০২৬
গণতান্ত্রিক পুনরুত্থানের অগ্রনায়ক তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সংসদ সদস্যরা নিলেন একটি শপথ, জামায়াত-এনসিপি দুটি
১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিএনপির সংসদীয় সভায় সিদ্ধান্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা
  2. বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  3. বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
  4. অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ বাস কাউন্টারকে জরিমানা
  5. শনিবার খোলা থাকবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  6. জামায়াতের এমপিকে প্রধান অতিথি ঘোষণা না করায় উত্তেজনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x