Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৫:০৩, ১৬ নভেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৫:০৩, ১৬ নভেম্বর ২০২৪
আরও খবর
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা
জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে সব দল ঐক্যবদ্ধ
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা

ড. ইউনূস ও পোপ ফ্রান্সিসের নামে ‘থ্রি জিরো ক্লাব’ চালু ভ্যাটিকানে

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৫:০৩, ১৬ নভেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৫:০৩, ১৬ নভেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। ফাইল ছবি

ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে যৌথভাবে রোমে একটি প্রকল্প চালু করা হয়েছে। মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করার প্রয়াসে ‘পোপ ফ্রান্সিস ইউনূস থ্রি জিরো ক্লাব’ নামে এ প্রকল্প চালু করা হয়। 

আজ শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এসব তথ্য জানিয়েছে।

‘থ্রি জিরো ক্লাব’ রোমের প্রান্তিক যুবকদের জন্য আশার বাতিঘর হিসেবে দাঁড়িয়েছে। এটি তাদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং দৃঢ় ও টেকসই সমাধান সৃষ্টির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনার কাছে এক চিঠিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি এই পদক্ষেপে ‘গভীরভাবে সম্মানিত’ বোধ করছেন। তিনি এ উপলক্ষে কার্ডিনাল রেইনাকে ‘আন্তরিক অভিনন্দন’ জানান।

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের দৃষ্টিভঙ্গি এবং রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার আকাঙ্ক্ষাকে অঙ্গীভূত করেছে।’

চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ‘এই উদ্যোগটি শুধু শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে নয়, বরং এটি সহানুভূতি, ন্যায়বিচার ও স্থায়িত্বের ভিত্তিতে একটি নতুন সভ্যতার উত্থানের আকাঙ্ক্ষাও উৎসাহিত করে।’

‘একটি সভ্যতা যেখানে কাউকেই পিছিয়ে রাখা উচিত নয়, যেখানে প্রতিটি ব্যক্তি তাদের ভাগ্য গড়ার নায়ক হতে পারে, মানব পরিবারের অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত হতে পারে, যেমনটি হলি ফাদার সাম্প্রতিক বছরগুলোতে জোর দিয়েছেন’, যোগ করেন ড. ইউনূস।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সামাজিক ন্যায়বিচারের প্রতি পোপ ফ্রান্সিসের অবিচল প্রতিশ্রুতি ও সামাজিক ব্যবসার শক্তিতে আমার বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে থ্রি জিরো ক্লাব তরুণ মনকে এমন প্রকল্পগুলো কল্পনা ও বাস্তবায়ন করতে উৎসাহিত করে, যা অর্থপূর্ণ পরিবর্তনের দিকে চালিত করে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তাদের (তরুণদের) সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাবকে পরিচর্যা করে, আমরা এই তরুণ নেতাদের আরও ন্যায্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজের নির্মাতা হওয়ার জন্য ক্ষমতায়ন করি।’

পোপ ফ্রান্সিসের প্রতি ‘গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা’ জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবাইকে একসঙ্গে এই রূপান্তরমূলক যাত্রা শুরু করতে আহ্বান জানান, যেন পরবর্তী প্রজন্ম এমন একটি সভ্যতা গড়ে তুলতে অনুপ্রাণিত হয়, যেখানে প্রতিটি ব্যক্তি মর্যাদা পাবে এবং এই গ্রহের পবিত্রতা রক্ষা পাবে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, সারা বিশ্বে কমপক্ষে চার হাজার ৬০০টি থ্রি জিরো ক্লাব রয়েছে, যার সবগুলোই একটি নতুন সভ্যতার জন্য অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত। এর মধ্যে অনেক ক্লাব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটি

সংশ্লিষ্ট সংবাদ: ড. মুহাম্মদ ইউনূস

১৪ ডিসেম্বর ২০২৫
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা
১৩ ডিসেম্বর ২০২৫
জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে সব দল ঐক্যবদ্ধ
১৩ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাদির ওপর হামলা : আটক হান্নানের বিষয়ে যা জানা গেল
  2. হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি
  3. হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, আটক ১
  4. রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ
  5. ভুল বক্তব্যের জন্য রিজভীর দুঃখপ্রকাশ
  6. সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x