ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪৩ মামলা
ডিএমপির লোগো
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৪৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।এ ছাড়া ৩৭টি গাড়ি ডাম্পিং ও ৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক