Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:৫৫, ০৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:৫৮, ০৮ ডিসেম্বর ২০২৪
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:৫৫, ০৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:৫৮, ০৮ ডিসেম্বর ২০২৪
আরও খবর
রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুজনকে হত্যা, হাবিবসহ ৫ পুলিশের বিরুদ্ধে রায় আজ
‘তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ’ ভাসার খবরটি ভিত্তিহীন : পুলিশ
রাজধানীর উত্তরা পশ্চিমে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন রাষ্ট্রদূত
বাসপ্রাবিপ্রশিস তিতাস শাখার সহসভাপতি কামাল হোসেনের মা আর নেই

পুলিশকে মেরে ওয়ারেন্টভুক্ত আসামি আ.লীগনেতাকে ছিনতাই

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:৫৫, ০৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:৫৮, ০৮ ডিসেম্বর ২০২৪
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:৫৫, ০৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:৫৮, ০৮ ডিসেম্বর ২০২৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন গজারিয়া থানার দুই পুলিশ সদস্য। তাঁদের মারধর করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

দুই পুলিশ সদস্য হলেন গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুল ইসলাম (৪৫) ও এক কনস্টেবল (৩৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুর পৌনে ৩টার দিকে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে মোজাফফর বেপারীর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেনের বাড়িতে যান গজারিয়া থানার দুই পুলিশ। তাঁরা সাদা পোশাকে ছিলেন। এ সময় আমজাদ বাড়িতেই ছিলেন। দুই পুলিশ সদস্য তাঁকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় আমজাদের ছোট ভাই শাহিন, তার মা খোরশেদা বেগম ও স্ত্রী হালিমা আক্তার পুলিশ সদস্যদের মারধর করে আমজাদকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি সম্পর্কে জানতে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যোগাযোগ করা হলে একজন ফোন রিসিভ করে বলেন ‘এ বিষয়ে কিছু বলা যাবে না, নিষেধ আছে।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘একটি মামলায় আমজাদের নামে ওয়ারেন্ট ছিল। পুলিশ তাকে আটক করার জন্য গিয়েছিল। ভুল বোঝাবুঝির কারণে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। আমাদের একজন এএসআই আজিজুল সামান্য আহত হয়েছেন। আমজাদ আগামীকাল আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে আপনারা কিছু না লিখলে ভালো হয়।’

আওয়ামী লীগ নেতা আমজাদের নামে অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন অপরাধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে গজারিয়া থানা সূত্রে জানা গেছে।

মুন্সীগঞ্জ আসামি ছিনতাই পুলিশ
১২ জুন ২০২৬
ঢাক-ঢোল আর মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের ভিন্ন আয়োজন
০৯ জুন ২০২৬
৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানা উদ্বোধন
০৩ জুন ২০২৬
মুন্সীগঞ্জে ৩ হাজার ৩৬৪ হেক্টর জমিতে পাট চাষ
০২ জুন ২০২৬
ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় অটো রিকশাচালকের ধাক্কা, প্রাণ গেল বৃদ্ধের
২৫ মে ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদ যাত্রা
২৪ মে ২০২৬
মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান
২৪ মে ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট
২৩ মে ২০২৬
বন্ধুকে বাঁচাতে গিয়ে হারিয়ে গেল দুটি মেধাবী প্রাণ
২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলো রামিসা
২৩ এপ্রিল ২০২৬
বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো : বিপিসি
  2. অভিনেতা জাহের আলভী কারাগারে
  3. পূর্বধলায় পিকআপসহ ভারতীয় ১৬০ পিস কম্বল জব্দ
  4. হাসিমুখে এলেন, ক্রোধ নিয়ে বেরোলেন ইনু
  5. পদ্মা সেতুতে এ পর্যন্ত ৩৪২৯ কোটি টাকা টোল আদায়
  6. ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x