Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:২৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১৯:২৭, ১২ জুন ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:২৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১৯:২৭, ১২ জুন ২০২৬
আরও খবর
আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন রাষ্ট্রদূত
মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
মন্ত্রীর চারপাশে ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা, বাসস্ট্যান্ডে যেন ফুটবল উৎসব
জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার হাত বাড়াল ব্রাজিল-আর্জেন্টিনা
নেইমার কি ব্রাজিলের একাদশে থাকছেন? যা জানা গেল

ঢাক-ঢোল আর মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের ভিন্ন আয়োজন

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:২৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১৯:২৭, ১২ জুন ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:২৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১৯:২৭, ১২ জুন ২০২৬
মুন্সীগঞ্জে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোল, ব্যান্ড পার্টি এবং সবুজ-হলুদ রঙের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর। আজ শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের ‘অনির্বাণ’ ক্লাবের আয়োজনে দেওভোগ এলাকা থেকে শতাধিক সমর্থক ও মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রাটি বের করা হয়। এতে কয়েক শত ব্রাজিল সমর্থক অংশ নেন। শোভাযাত্রাটি দেওভোগ, কাচারি, সুপারমার্কেটসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সমর্থকদের উল্লাস, স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সবুজ-হলুদ পতাকা ও ব্রাজিলের জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো শহর যেন এক টুকরো ব্রাজিলে পরিণত হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক সিয়াম সামি বলেন, অনেকে বলেন আমরা অতীতের সাফল্য নিয়ে গর্ব করি। আমরা বলতে চাই, অর্জন আছে বলেই আমরা গর্ব করি। আমাদের প্রতিদ্বন্দ্বীদের মতো বিতর্কিতভাবে বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই।

আরেক সমর্থক শাকিল তালুকদার বলেন, আমাদের ফুটবল ইতিহাসে হাত দিয়ে গোল করার কোনো রেকর্ড নেই।

সমর্থক আকাশ শেখ বলেন, বিশ্বকাপে পেনাল্টি না থাকলে কিছু দল অনেক আগেই বিদায় নিত। তারা পেনাল্টির ওপরই বেশি নির্ভরশীল।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো আয়োজনেই ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মুন্সীগঞ্জ ব্রাজিল শোভাযাত্রা সমর্থক

সংশ্লিষ্ট সংবাদ: মুন্সীগঞ্জ

২৬ জুন ২০২৬
আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন রাষ্ট্রদূত
২৫ জুন ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
২৩ জুন ২০২৬
নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা : সড়কমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর পরিকল্পনা জুলাই থেকে : শিক্ষামন্ত্রী
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. নিখোঁজ সোহাগের সন্ধান চায় পরিবার
  4. আলোচিত আর্জেন্টিনা সমর্থক আজাদ মেম্বার যে কারণে কারাগারে
  5. থানচির ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  6. আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মিষ্টি সুবাসকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x