Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:০৫, ২৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:১৪, ২৪ ডিসেম্বর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:০৫, ২৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:১৪, ২৪ ডিসেম্বর ২০২৪
আরও খবর
এক পা হারানো নার্গিসের পাশে ডিসি ফরিদা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
তরুণ প্রজন্ম ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের
উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

বাংলাদেশের সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহযোগিতার অঙ্গীকার

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:০৫, ২৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:১৪, ২৪ ডিসেম্বর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:০৫, ২৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:১৪, ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত প্রধান সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, সেবা প্রক্রিয়া ডিজিটালাইজেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পে সহায়তার জন্য আবদুলায়ে সেককে ধন্যবাদ জানান।

আবদুলায়ে সেক প্রধান উপদেষ্টাকে বলেন, বিশ্বব্যাংক ১৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরীতে স্বাস্থ্য, পুষ্টি এবং পানি ও স্যানিটেশন সেবার উন্নতির পাশাপাশি জলবায়ুর সহনশীলতা এবং পরিবেশগত টেকসই উন্নয়নে বাংলাদেশকে সহায়তার জন্য তিনটি অর্থায়নে প্রায় ১২০ কোটি ডলার অনুমোদন করেছে।

গত রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে ৯০ কোটি ডলারের দুটি অর্থায়ন সই হয়েছে। এর মধ্যে একটি প্রকল্প দক্ষিণে কক্সবাজার থেকে উত্তরে পঞ্চগড় পর্যন্ত অর্থনৈতিক করিডোর বরাবর জলবায়ু-সহনশীল এবং জেন্ডার-প্রতিক্রিয়াশীল অবকাঠামো নির্মাণ করে সেকেন্ডারি শহরগুলোর উন্নয়ন করবে। অন্য অর্থায়ন, সবুজ প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য ৫০ কোটি ডলারের উন্নয়ন নীতি ঋণ, এই মাসের মধ্যে জাতীয় কোষাগারে বিতরণ করা হবে।

১৯৭২ সাল থেকে বিশ্বব্যাংকের উন্নয়ন পোর্টফোলিও দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি ডলার, যা বাংলাদেশের উন্নয়ন গতিপথে বিশেষ করে দারিদ্র্য হ্রাস, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

প্রধান উপদেষ্টা জানুয়ারিতে অবসরে যাওয়া সেকের ও এবং তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংক সহায়তা

সংশ্লিষ্ট সংবাদ: ড. মুহাম্মদ ইউনূস

১৪ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকা কর : হাইকোর্টের রায় স্থগিত করেনি চেম্বার আদালত
০৫ আগস্ট ২০২৬
পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো : ড. ইউনূস
১২ জুলাই ২০২৬
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পিবিআই-ডিবি-পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার
  2. সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানাহীন মিশন আচার্য
  3. ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুমকে বদলি
  4. ডিবি হেফাজতে মৃত্যু : হায়াতুলের রিভিউ আবেদনের শুনানি ২৯ নভেম্বর
  5. সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  6. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x