Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:১৪, ২২ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:১৪, ২২ জানুয়ারি ২০২৫
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
তরুণদের গবেষণায় সুযোগ করে দিতে হবে : উপদেষ্টা মাহাদী আমিন
জনগণকে কিছুটা কষ্ট করতে হবে : জাহেদ উর রহমান
বান্দরবানে মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

‘নাব্যতা স্বাভাবিক রাখতে নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে’ 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:১৪, ২২ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:১৪, ২২ জানুয়ারি ২০২৫
মঙ্গলবার হোটেল শেরাটনে বক্তব্য দেন নৌপরিবহন উপদেষ্টা। ছবি: বাসস

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথের নাব্যতা স্বাভাবিক রাখার জন্য আমাদের নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে। 

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে ‘নৌপরিবহন ও নাব্যতা : চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ এবং কর্ণফুলী সুরক্ষা পরিষদ সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে। 

সেমিনারে এম সাখাওয়াত হোসেন বলেন, নব্যতার সংকটে নৌপথে আমাদের বড় বড় লঞ্চ, স্পিডবোট আটকে যায়। উত্তরবঙ্গে যে নদীগুলো ছিল এখন সে নদীগুলো মরে যাচ্ছে। রাজশাহীতে পদ্মা নদীর এপার থেকে ওপার হেঁটে যাওয়া যাচ্ছে। এখন ড্রেজিং করে নদীগুলোর নাব্যতা আমাদের ফিরিয়ে আনতে হবে। 

অনুষ্ঠানে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের এ যুগে এসে নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে। আমাদের সৌভাগ্য যে এতগুলো নদী এ দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 

উপদেষ্টা আরও বলেন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন দিয়ে শুরু, আমি পরিবেশ আন্দোলন অনেকদিন থেকে করেছি, এখনও করছি ভদ্রভাবে। এখান থেকে আবার যখন ফেরত যাব পরিবেশকর্মীই থাকতে চাই। 

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, দেশটা তো আমাদের। প্রতিষ্ঠান যদি ভালো থাকে আপনারা সবাই উপকৃত হবেন। কাজেই প্রতিষ্ঠানটাকে ভালো করার কাজে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই। 

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবুর সভাপতিত্বে সেমিনারে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। 

এ ছাড়া সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআইডব্লিটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা'র) যুগ্ম সম্পাদক আমিনুর রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এম সাখাওয়াত হোসেন উপদেষ্টা নদী নৌপরিবহণ উপদেষ্টা
০১ আগস্ট ২০২৫
সুলতানগঞ্জ নদীবন্দর চালু করতে সরকারি সংস্থার সমন্বয় জরুরি : নৌ উপদেষ্টা
২৬ জুলাই ২০২৫
গ্রিন সার্টিফিকেট না পেলে শিপ ব্রেকিং ব্যবসা গুটিয়ে নিতে হবে : নৌ উপদেষ্টা
২৫ জুলাই ২০২৫
চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার না করার আহ্বান নৌ পরিবহন উপদেষ্টার
০২ জুলাই ২০২৫
চট্টগ্রাম এনসিটি টার্মিনাল পরিচালনায় ৬ মাসের জন্য নৌবাহিনীকে সুপারিশ
০২ জুলাই ২০২৫
চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার : নৌ উপদেষ্টা
২৬ জুন ২০২৫
৫ আগস্টের পরে বন্ধ হওয়া কারখানাগুলো প্রকৃতপক্ষে আগে থেকেই বন্ধ ছিল : শ্রম উপদেষ্টা
৩১ মে ২০২৫
দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে : নৌ উপদেষ্টা
০৯ মে ২০২৫
অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির ব্যবস্থা : নৌ উপদেষ্টা
০৭ মে ২০২৫
নৌ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : উপদেষ্টা ড. এম সাখাওয়াত
০৬ মে ২০২৫
সব শ্রমিকের শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : শ্রম উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
  2. অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার
  3. মানিকগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
  4. এমপিও বহাল রাখতে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
  5. ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  6. হকারদের জন্য নির্ধারিত সেই জায়গাগুলো গাড়ি-মোটরসাইকেলের দখলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x