Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:২৫, ২৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৭:২৯, ২৭ জানুয়ারি ২০২৫
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:২৫, ২৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৭:২৯, ২৭ জানুয়ারি ২০২৫
আরও খবর
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, ঘাতক পলাতক
বরশিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
গভীর রাতে আসামির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, আটক করে পিটুনি
লিচুর ফুল ঝরে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা, বিপর্যয়ের শঙ্কা

বাঁধ নির্মাণে চীন-ভারত যাতে আমাদের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করে : উপদেষ্টা রিজওয়ানা

সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:২৫, ২৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৭:২৯, ২৭ জানুয়ারি ২০২৫
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:২৫, ২৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৭:২৯, ২৭ জানুয়ারি ২০২৫
ফরিদপুরে সোমবার দুপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : এনটিভি

চীনের ইয়ারলুং জ্যাংবো ও ভারতের সিয়াং নদীর উপর বাঁধ নির্মাণ প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে চীন। এ বিষয়ে আমরা চীনের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছি। তবে চীন আমাদের জানিয়েছে, তাদের এই প্রকল্পের কারণে আমাদের নিচু অঞ্চলগুলোর ক্ষতি হবে না। বিস্তারিত তথ্য-উপাত্তগুলো না পেলে এখনই কিছু বলা সম্ভব না। 

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫তম সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং নদীর ওপর বাঁধ নির্মাণ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ভারত যেখানে বাঁধ তৈরি করছে সেখানে তাদের নিজেদের জনগণই বিরোধিতা করছে। আমরা নিচু অঞ্চলের দেশ। একদিকে তিস্তা-পদ্মা নদীতে পানি কমে গেছে। এখন যদি ব্রহ্মপুত্র নদেও পানি কমে যায় তাহলে আমরা সমস্যায় পড়ব। কাজেই আমরা চীনের কাছে যেভাবে তথ্য উপাত্ত চেয়েছি, ভারতের কাছেও চাইব। আমাদের স্বার্থ অক্ষুণ্ন রেখে তারা যাতে কাজ করে, সেটা নিশ্চিত করব।

উপদেষ্টা আরও বলেন, আমাদের স্বার্থকে অক্ষুণ্ন রেখে তারা যাতে কাজ করে সেটা নিশ্চিত করব। এখানে একটি নতুন মোড় সেটা হচ্ছে, সব সময় বাংলাদেশ-ভারতকে বলে আমাদের স্বার্থ অক্ষুণ্ন রাখতে হবে। এবার কিন্তু ঘটনাটা একটু উল্টো। এখন কিন্তু ভারত চীনকে একথা বলতে বাধ্য হচ্ছে।

নদী গবেষণায় বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমাদের আধুনিক গবেষণা কেন্দ্র রয়েছে। তবে সেখানে গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নেই। এবছর গবেষণার জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ দিয়ে ১ হাজার ১৭৬টি নদীর গবেষণা করা সম্ভব না। আগামীতে গবেষণা খাতে বাড়াতে আমাদের চেষ্টা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘাতে জড়ানো কারো জন্যেই শুভ নয় উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, শিক্ষার্থীদের এভাবে সংঘাতে যাওয়ার পেছনে কারো উসকানি রয়েছে কিনা, তা বের করতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। গণতন্ত্রে যাওয়ার পথ এমনিতেই অনেক কঠিন। তারপরেও আমরা যখন এই যাত্রাটা শুরু করলাম কোনো অসহিষ্ণু আচরণের জন্য সেটা যেন বাঁধার মুখে না পড়ে। এই জন্য সকলকে ধৈর্য ধরতে হবে।

মতবিনিময় সভা শেষে নদী গবেষণা ইনস্টিটিউট চত্বর ঘুরে দেখেন পানি সম্পদ উপদেষ্টা। এ সময় বাংলাদেশ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা

সংশ্লিষ্ট সংবাদ: ফরিদপুর

২৭ এপ্রিল ২০২৬
বরশিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির
০৬ এপ্রিল ২০২৬
লিচুর ফুল ঝরে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা, বিপর্যয়ের শঙ্কা
০৫ এপ্রিল ২০২৬
ভুল করলে ধরিয়ে দেবেন, সংশোধন করে নেব : ফরিদপুর জেলা প্রশাসক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
  2. অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার
  3. মানিকগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
  4. এমপিও বহাল রাখতে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
  5. ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  6. হকারদের জন্য নির্ধারিত সেই জায়গাগুলো গাড়ি-মোটরসাইকেলের দখলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x