Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৩:১০, ১০ মার্চ ২০২৫
আপডেট: ১৩:১১, ১০ মার্চ ২০২৫
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৩:১০, ১০ মার্চ ২০২৫
আপডেট: ১৩:১১, ১০ মার্চ ২০২৫
আরও খবর
৮০ ভাষায় ১৯ লাখ কোরআন পাচ্ছেন হাজিরা
১১ মাসে কোরআনে হাফেজা ১০ বছরের বুশরা
টেকনাফে বিনামূল্যে সহীহ কোরআন শিক্ষা
কোরআনে হাত রেখে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র মামদানি
ইবির ছাত্রী হলে ৩০০ কোরআন উপহার

একই পরিবারে ৭৯ জন কোরআনে হাফেজ! 

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৩:১০, ১০ মার্চ ২০২৫
আপডেট: ১৩:১১, ১০ মার্চ ২০২৫
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৩:১০, ১০ মার্চ ২০২৫
আপডেট: ১৩:১১, ১০ মার্চ ২০২৫
শাহজাহান হাওলাদারের ছেলে হাফেজ জোবায়ের হোসেন আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় কোরআন শিক্ষা দিচ্ছেন। ছবি: এনটিভি 

নিজে পড়াশোনা করেছেন সাধারণ শিক্ষায়। তবে পবিত্র কোরআন শরীফের প্রতি ছিল সীমাহীন ভালোবাসা। সেই ভালোবাসার টান থেকে ছয় ছেলে ও চার মেয়েকে বানিয়েছেন কোরআনে হাফেজ। তাদের বিয়েও দিয়েছেন হাফেজ- হাফেজাদের (নারী হাফেজ) সঙ্গে। এমনকি নাতি-নাতনি ও নাতজামাইরাও হয়েছেন কোরআনে হাফেজ। তার পরিবারে এখন ৭৯ জন কোরআনে হাফেজ রয়েছেন। এলাকায় তারা হাফেজ পরিবার হিসেবে পরিচিত।

এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. শাহজাহান হাওলাদার (৯৫)।

স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নুর মোহাম্মাদ হাওলাদারের দুই ছেলের মধ্যে ছোট ছেলে শাহজাহান হাওলাদার। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারায়। কয়েক মাস পরে শাহজাহান মা আমেন খাতুনও মারা যান। একমাত্র বড় ভাই মনির হাওলাদার তাকে লালনপালন করেন।

বাউফল সরকারি কলেজ থেকে ১৯৭১ সালে এইচএসসি পাশ করেন শাহজাহান। ছোটবেলা থেকেই ধার্মিক ছিলেন তিনি। সারাজীবন তাবলিগ জামাত করেছেন। কোরআন শরীফ ও হাফেজদের অনেক ভালোবাসতেন। সেই ভালোবাসা থেকে লক্ষ্য স্থির করেন তার সন্তানদের কোরআনে হাফেজ বানাবেন। ছেলে-মেয়েদের হাফেজ ও হাফেজা বানিয়ে তাদের বিয়েও দিয়েছেন হাফেজা ও হাফেজদের সঙ্গে। তার নাতি-নাতনি ও নাতজামাইরাও হয়েছেন হাফেজ। তার পরিবারে এখন ৭৯ জন হাফেজ রয়েছেন। ছোটরাও হাফেজি পড়াশুনা করছেন।

পরিবার সূত্রে জানা যায়, শাহজাহান হাওলাদার ওয়ারিশ সূত্রে পাওয়া বাবা-মায়ের সম্পত্তি বিক্রি করে ছেলে-মেয়েদের হাফেজ বানিয়েছেন। নির্মাণ করেছেন মসজিদ ও মাদ্রাসা। তার বড় ছেলে হাফেজ মাও. মজিবুর রহমান সৌদি প্রবাসী। অন্যরা সবাই দেশের বিভিন্ন এলাকায় হাফিজি মাদ্রাসায় শিক্ষকতা, মসজিদে ইমামতি ও ব্যবসা-বাণিজ্য করেন। 

শাহজাহান হাওলাদারের ছয় ছেলের ৩২ সন্তান ও চার মেয়ের ২৭ সন্তানও কোরআনে হাফেজ হয়েছেন। সব মিলিয়ে তাদের পরিবারে এখন হাফেজের সংখ্যা ৭৯ জন। একবছরে আগে ছিল ৬৩ জন। এ পরিবারে যারা ছোট রয়েছেন তারাও হাফিজি পড়াশুনা করছেন।

শাহজাহান হাওলাদারের ছেলে হাফেজ জোবায়ের হোসেন বিলবিলাস গ্রামে তার মায়ের নামে ‘আমেনা খাতুন মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। তিনি বলেন, বাবার স্বপ্ন ছিল আমরা ভাই বোনেরা হাফেজ হব। আল্লাহ আমাদের হাফেজ বানিয়েছেন। এমনকি আমাদের স্ত্রী সন্তান ও নাতি-নাতনিরাও হাফেজ হয়েছেন। আগামী যত প্রজন্ম আসবে তাদেরও হাফেজ বানানো হবে। এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন।

বৃদ্ধ শাহজাহান হাওলাদার বলেন, একজন হাফেজ পরিবারের ৭০ জনকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন। আমি সাধারণ শিক্ষায় পড়াশুনা করায় হাফেজ হতে পারিনি। ভেবেছি ছেলে-মেয়েদের হাফেজ বানাব। তারা আমাকেসহ পরিবারের লোকজনকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারেন। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সন্তানদের সবাইকে হাফেজ বানিয়েছেন। তাদের স্ত্রী, স্বামী ও সন্তানরাও হাফেজ হয়েছেন। এটা দেখে যেতে পেরে আমি আনন্দিত। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া।

কালাইয়া রাব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এ এস এম আব্দুল হাই বলেন, শাহজাহান হাওলাদার পরিবার অন্যদের জন্য দৃষ্টান্ত। তিনি নিজে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও পরিবারের সকলদের পবিত্র কোরআনে হাফেজ করেছেন, এটা বিরল।

কোরআনের হাফেজদের সংগঠন ‘হুফফাজুল কোরআন’ বাউফল শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. আনিছুর রহমান বলেন, একই পরিবারের সবাই হাফেজ। আমার কাছে মনে হচ্ছে শুধু দেশে না, বিশ্বে দৃষ্টান্ত। আমরা এই পরিবারের আরও সাফল্য কামনা করছি।

কোরআন হাফেজ

সংশ্লিষ্ট সংবাদ: কোরআন

০৪ মার্চ ২০২৬
১১ মাসে কোরআনে হাফেজা ১০ বছরের বুশরা
০১ সেপ্টেম্বর ২০২৪
কোরআন ও মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি, মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
৩০ আগস্ট ২০২৪
দেশে ফিরলেন বিশ্বসেরা হাফেজ আনাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের ১২ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  2. তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে, পানি ঢুকছে নিচু এলাকায়
  3. যমুনার তীরে নতুন ২ নদী বন্দর ঘোষণা করল সরকার
  4. শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ
  5. ভারি বৃষ্টি কতদিন থাকবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. নৌকা ও ভেলায় করে সাজেক ছাড়লেন দেড় শতাধিক পর্যটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x