Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আক্তার হোসেন, খাগড়াছড়ি (সদর-দীঘিনালা-পানছড়ি)
০৮:২০, ১৮ জুন ২০২৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জুন ২০২৫
আক্তার হোসেন, খাগড়াছড়ি (সদর-দীঘিনালা-পানছড়ি)
০৮:২০, ১৮ জুন ২০২৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জুন ২০২৫
আরও খবর
অক্টোবরের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী
নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে ২৪ গুইসাপ উদ্ধার, নারী আটক
হাসপাতাল থেকে নবজাতক চুরির চেষ্টা, স্বামী-স্ত্রী আটক
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক

দীঘিনালায় ৬ বছরেও শেষ হয়নি ৫০ শয্যার হাসপাতাল ভবনের কাজ

আক্তার হোসেন, খাগড়াছড়ি (সদর-দীঘিনালা-পানছড়ি)
০৮:২০, ১৮ জুন ২০২৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জুন ২০২৫
আক্তার হোসেন, খাগড়াছড়ি (সদর-দীঘিনালা-পানছড়ি)
০৮:২০, ১৮ জুন ২০২৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জুন ২০২৫
দীঘিনালায় ৬ বছরেও শেষ হয়নি ৫০ শয্যার হাসপাতাল ভবনের কাজ। ছবি : এনটিভি অনলাইন

খাগড়াছড়ি জেলার শতবর্ষী দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় সোয়ালাখ মানুষের চিকিৎসাসেবা দেওয়া হয় মাত্র ১০ শয্যার একটি ভবন থেকে। ২০১৯-২০ অর্থবছরে ২১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে এটিকে ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেয় সরকার। কাজের দায়িত্ব পায় ‘মেক কন্সস্ট্রাকশন’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কাজ শুরু হয় ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। মেয়াদ ধরা হয় ১৮ মাস। কিন্তু ছয় বছরেও কাজের অগ্রগতি মাত্র ৮৯ শতাংশ, তাও ১০ বার মেয়াদ বাড়ানোর পর।

এখনও পুরোনো জরাজীর্ণ টিনশেড ভবনে নারী-পুরুষ ও শিশু ওয়ার্ড চালু রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ, শয্যার অভাব এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক রোগী মেঝেতেই চিকিৎসা নিতে বাধ্য হন। একটি অ্যাম্বুলেন্সে ভর করে দীঘিনালা ছাড়াও সাজেক ও লংগদুর মানুষও চিকিৎসা নিতে আসেন এখানে।

চিকিৎসক সংকট, এক্স-রে কারিগর না থাকা, জরুরি সেবার সীমাবদ্ধতাও প্রকট। উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পথে বহু রোগী সড়কেই মারা যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে ধীরগতির অভিযোগ। কোভিড, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আঞ্চলিক সংগঠনের চাঁদাবাজিকে অজুহাত দেখিয়ে প্রতিষ্ঠানটি একাধিকবার সময় নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, হাসপাতালের ভবন নির্মাণ কাজের যে অবস্থা, তা দেখে মনে হয় কোনো আইনি জটিলতা আছে কিনা তা আমাদের বোধগম্য নয়। দীর্ঘসময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় জনগণের দুর্ভোগ বেড়েই চলেছে।

প্রকল্পটির তত্ত্বাবধায়ক একাউন্টেন্ট মো. মেহেদী হাসান জানান, নির্মাণাধীন ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০১৯-২০ অর্থবছরের প্রকল্প হলেও করোনা মহামারির কারণে দীর্ঘ ছয় মাস কাজ বন্ধ ছিল। এরপর নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে আমরা আপাতত চেষ্টা করছি নিচতলার কাজ দ্রুত শেষ করতে, যাতে জরাজীর্ণ ভবন থেকে রোগীদের নতুন ফ্লোরে স্থানান্তর করা যায়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, হাসপাতালের জরাজীর্ণ ভবনটি আমি পরিদর্শন করেছি। সত্যিই রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। নতুন ভবনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ বিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকেও জানিয়েছি যেন দ্রুততম সময়ে কাজটি শেষ করার ব্যবস্থা নেওয়া হয়।

খাগড়াছড়ি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রুবেল জানান, মেক কন্সস্ট্রাকশন নামের ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে একাধিকবার জরিমানা করেছি। তাদের বারবার তাগাদা দেওয়া হয়েছে কাজটি দ্রুত শেষ করার জন্য। তারপরও আশানুরূপ অগ্রগতি নেই। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি।

খাগড়াছড়ি হাসপাতাল দীঘিনালা

সংশ্লিষ্ট সংবাদ: খাগড়াছড়ি

১৩ আগস্ট ২০২৬
খাগড়াছড়িতে ২৪ গুইসাপ উদ্ধার, নারী আটক
২০ জুলাই ২০২৬
ইউএনওর ফোন নম্বর ‘ক্লোন’ করে ওসি ও বিএনপি নেতাদের কাছে টাকা দাবি
১৯ জুলাই ২০২৬
সরকারের আগাম পদক্ষেপে বন্যায় ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে : প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন
  2. সাবেক এমপি এইচ বি এম ইকবালের কার্যালয় সিলগালা, বিপুল দলিল-চেকবই জব্দ
  3. র‍্যাব বিলুপ্ত হচ্ছে, আসছে এসআরবি
  4. বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. ঠাকুরগাঁওয়ে অনুমোদন পেল ইইউএসটি
  6. মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নাসিমুল গনির মেয়াদ বাড়ল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x