Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২১ জুন ২০২৫
আপডেট: ১৯:২৮, ২১ জুন ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২১ জুন ২০২৫
আপডেট: ১৯:২৮, ২১ জুন ২০২৫
আরও খবর
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, আটক ২
হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
তিন সাংবাদিকদের ওপর হামলা, সেই শামীম রিমান্ডে
সাভারে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি শামীমসহ গ্রেপ্তার ৩
অনিবন্ধিত সাংবাদিকরাই মিসইনফরমেশন-ডিসইনফরমেশন উপস্থাপন করেন

তুর্কি সাংবাদিক উজায় বুলুতের প্রবন্ধ ভিত্তিহীন : প্রেস উইং

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২১ জুন ২০২৫
আপডেট: ১৯:২৮, ২১ জুন ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২১ জুন ২০২৫
আপডেট: ১৯:২৮, ২১ জুন ২০২৫
ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজ

তুর্কি ইসলামোফোবিয়া সাংবাদিক উজায় বুলুতের প্রবন্ধের দাবিকে প্রত্যাখ্যান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, তার প্রবন্ধে বাংলাদেশ ভুলভাবে চরমপন্থার দিকে এগিয়ে যাচ্ছে, এমন পরিভাষা ব্যবহার করা হয়েছে।

প্রেস উইং শুক্রবার (২০ জুন) ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে উজায় বুলুতের লেখার দাবিকে প্রত্যাখ্যান করেছে। সেখানে প্রেস উইং জানায়, তুর্কি এই সাংবাদিকের লেখাগুলো প্রোপাগান্ডামূলক ও ভিত্তিহীন।

সাম্প্রতিক সময়ে তুর্কি ইসলামোফোবিয়া সাংবাদিক উজায় বুলুত বাংলাদেশকে নিয়ে ধারাবাহিক প্রবন্ধ প্রকাশ করেছেন, যেখানে তিনি ভিত্তিহীন দাবি করেন যে অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থার দিকে ধাবিত হচ্ছে।

তার প্রবন্ধগুলো—দ্য ইউরোপীয়ান কনজারভেটিভ, দ্য ফ্রন্ট পেজ ও গেটস্টোন ইনস্টিটিউটে প্রকাশিত হয়েছে। প্রেস উইং ফ্যাক্ট জানায়, এসব প্রবন্ধে তিনি যেসব দাবি করেছেন তা কেবল বিভ্রান্তিকর নয়, বরং বাংলাদেশের বাস্তব পরিস্থিতিকে বিপজ্জনকভাবে বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে।

‘দ্য তালেবানাইজেশন অব বাংলাদেশ’ শিরোনামে গত ১৫ জুন দ্য ইউরোপীয়ান কনজারভেটিভে একটি প্রোপাগান্ডামূলক লেখা প্রকাশ করেন উজায় বুলুত। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি একই শিরোনামে দ্য ফ্রন্ট পেজে অনুরূপ একটি প্রবন্ধ প্রকাশিত হয়।

উজায় বুলুত দাবি করেন, বাংলাদেশের ২০২৪ সালের গণআন্দোলন একটি গণতান্ত্রিক আন্দোলন নয়, বরং তা ইসলামী চরমপন্থীদের দ্বারা দখলকৃত আন্দোলন ছিল এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নেতৃত্বে বসানো হয়।

তার মতে, এর ফলে সংখ্যালঘু ও প্রগতিশীল গোষ্ঠীর ওপর ব্যাপক হারে হামলা শুরু হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু। বিএইচবিসিইউসি ও আরআরএজির মতো বিতর্কিত সূত্রের বরাতে তিনি জানান, হাজার হাজার হামলা হয়েছে এবং এর মাধ্যমে প্রমাণ হয় ইসলামী উগ্রবাদ ছড়িয়ে পড়ছে।

প্রেস উইং জানায়, এসব দাবি ভিত্তিহীন, সমস্যাসংকুল ও বিভ্রান্তিকর। উজায় বুলুতের দাবি অনুযায়ী, বাংলাদেশে গত বছরের আন্দোলন ‘ইসলামী চরমপন্থীরা’ হাইজ্যাক করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের পেছনে ছিল। কিন্তু এই অভিযোগের পক্ষে কোনো যুক্তিযুক্ত প্রমাণ দেখাতে পারননি। বরং, শেখ হাসিনার স্বৈরশাসনের পতন হয় ছাত্র, শিক্ষক, অ্যাক্টিভিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ নাগরিকসহ দেশের বিভিন্ন পেশার মানুষের বিপুল অংশগ্রহণে তৈরি হওয়া বড় আন্দোলনের মাধ্যমে।

অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না—বরং আন্দোলনের নেতারা এবং সব বড় রাজনৈতিক দল তাঁকে আমন্ত্রণ জানায়।

ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনাটিও সাম্প্রদায়িক বা রাষ্ট্র-নিয়ন্ত্রিত হত্যাকাণ্ড ছিল না বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। প্রথমে ডেইলি স্টার পত্রিকা ভবেশ চন্দ্রের মৃত্যুর সংবাদ ভুলভাবে প্রকাশ করে। পরবর্তীতে তারা স্বীকার করে স্বাভাবিক কারণে—মূলত আর্থিক চাপ ও স্বাস্থ্যগত জটিলতায় ভবেশের মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিশেষভাবে উল্লেখ করা যায়, ভবেশ চন্দ্রের পরিবারের কেউ দাবি করেনি, যে তাকে মারধর করে হত্যা করা হয়েছে—যদিও তাঁর স্ত্রী মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মনে করেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার আগে তার শারীরিক পরীক্ষা ও হৃদপিণ্ডে কোনো আঘাতের চিহ্ন নেই বলে উল্লেখ করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঘটনাটি ‘পদ্ধতিগত নিপীড়নের প্রমাণ’ বলে উল্লেখ করলেও, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তা আগেভাগেই সরাসরি খণ্ডন করেছে এবং নিশ্চিত করেছে যে, ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এসব ব্যখ্যার ভিত্তিতে স্পষ্ট যে উজায় বুলুতের লেখাগুলো প্রোপাগান্ডামূলক, ভিত্তিহীন এবং বাংলাদেশের বাস্তব অবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

সাংবাদিক প্রেস উইং তুর্কি
০৬ জুন ২০২৬
সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর, সম্পাদক তৌহিদ
২১ মে ২০২৬
সাংবাদিকদের তথ্য সংগ্রহে অপেশাদার আচরণ, সিটি এসবির ঊর্ধ্বতন কর্মকর্তার দুঃখ প্রকাশ
০৬ মে ২০২৬
রাজধানীতে সাংবাদিককে ‘অপহরণচেষ্টা’
২৪ এপ্রিল ২০২৬
সাংবাদিক ও ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে রাকসুর বিক্ষোভ
০৮ এপ্রিল ২০২৬
ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক, আদালতের নির্দেশে মুক্তি
১১ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ যুবদলনেতার বিরুদ্ধে
০৫ মার্চ ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরকে এক মামলায় জামিন
২২ ফেব্রুয়ারি ২০২৬
সন্ত্রাসী হামলায় পঙ্গু সাংবাদিক বাছিত খানের মানবেতর জীবন
০২ ফেব্রুয়ারি ২০২৬
দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি
২৫ জানুয়ারি ২০২৬
সাংবাদিক মার্ক টালি আর নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
  2. দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
  3. রাতে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ইকরার আত্মহত্যা : অভিনেতা জাহের আলভী কারাগারে
  5. সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
  6. ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x