Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪০, ০৭ জুলাই ২০২৫
আপডেট: ১৯:৪৫, ০৭ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪০, ০৭ জুলাই ২০২৫
আপডেট: ১৯:৪৫, ০৭ জুলাই ২০২৫
আরও খবর
রাজধানীর এ. কে. স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা
চতুর্থবারের মতো সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে টুকু যায়’ : রুমিন ফারহানা
ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির
নেপালে ভয়াবহ বন্যা, আসতে পারে ‘দ্বিতীয়’ ও ‘তৃতীয়’ আঘাত

বিচার ও সংস্কার করে নির্বাচন দিতে হবে : নাহিদ ইসলাম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪০, ০৭ জুলাই ২০২৫
আপডেট: ১৯:৪৫, ০৭ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪০, ০৭ জুলাই ২০২৫
আপডেট: ১৯:৪৫, ০৭ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা জাতীয় নির্বাচনের সময় নিয়ে কোনো বক্তব্য দেননি। তিনি বলেন, ‘আমরা চাই, সরকার জুলাই সনদ ঘোষণা করুক। তার ভিত্তিতে একটি নতুন নির্বাচনি কাঠামো তৈরি হোক। যদি তা না হয়, তবে আবারও রাজপথে নামতে বাধ্য হব।’

আজ সোমবার (৭ জুলাই) রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের দাবি একটাই, বিচার ও সংস্কার করে নির্বাচন দিতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, আগামী ৩ আগস্ট এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে। এতে নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা থাকবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘১৫ বছরের ফ্যাসিবাদী শাসনকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উৎখাত করা হয়েছে। এখন আমাদের যাত্রা দেশ গড়ার দিকে। আমরা এই মিশনে কোনো আপস করব না।’

জুলাই সনদ, বিচার ও সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে ১ জুলাই থেকে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সরকার উৎখাত করা যথেষ্ট নয়, বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে নতুন করে গড়ে তোলা প্রয়োজন, যেখানে গণতন্ত্র, সমতা ও ন্যায্যতা নিশ্চিত হবে। তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত দেশ গঠন ছিল গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। কিন্তু ৫ আগস্টের পর আমরা অনেকটাই সেই প্রত্যাশা থেকে বিচ্যুত হয়ে গেছি। আমরা ঐক্যবদ্ধ শক্তিতে ফ্যাসিবাদী শাসন উৎখাত করেছি এবং আমরা দেশও ঐক্যবদ্ধভাবে গড়ব।’

দলের কর্মসূচি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের রূপরেখা নিয়ে দেশের ৬৪টি জেলা সফর করছি। আমাদের যাত্রা থামবে না।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের সময় স্বপ্ন ও সাহস নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং সেই একই বার্তা আমরা দিতে চাই, আমরা এখনও রাস্তায় আছি।’

এনসিপি নেতারা এদিন রাজশাহী থেকে নাটোর হয়ে সিরাজগঞ্জ যাওয়ার পথে তাদের দাবির সমর্থনে কয়েকটি পথসভা করেছেন।

নাহিদ ইসলাম এনসিপি ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: নাহিদ ইসলাম

২৪ আগস্ট ২০২৬
১৮০ দিনে সরকার অদক্ষতার দৃষ্টান্ত তৈরি করেছে : নাহিদ ইসলাম
২৪ আগস্ট ২০২৬
স্যাংশন থেকে বাচাঁর জন্য ছলচাতুরী
২৪ আগস্ট ২০২৬
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লোডশেডিং বর্তমানে হচ্ছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
  2. সৌদিতে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একসঙ্গে জানাজা
  3. ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
  4. কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
  5. যন্ত্রাংশ আমদানির নামে রাস্তায় চলছিল বিএমডব্লিউ, অবশেষে ধরা
  6. ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন গায়ক আসিফ আকবর : রাশেদ খাঁন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x