Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪০, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৪৩, ০৩ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪০, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৪৩, ০৩ আগস্ট ২০২৫
আরও খবর
ভালোবাসা দিবসেও ফাঁকা কুয়াকাটা সমুদ্র সৈকত
বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান নুরুল হক নুরের
মানুষের ভাগ্যের বাস্তব পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিতে হবে : চরমোনাইর পীর
১২ তারিখ নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে : জামায়াত আমির
সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে অবস্থান নিতে পারবে না : ইসি

রাঙ্গাবালীতে পরিত্যক্ত জমিতে সাম্মাম চাষে সাফল্য

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪০, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৪৩, ০৩ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪০, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৪৩, ০৩ আগস্ট ২০২৫
রাঙ্গাবালীতে মধ্যপ্রাচ্যের রসালো ফল সাম্মাম চাষ কৃষকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। ছবি : বাসস

পটুয়াখালীর উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীতে মরু অঞ্চলের ফল সাম্মাম চাষে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন কৃষকরা। ভালো ফলন আর বাজারে ভালো দাম পাওয়ায় খুশি তারা।

রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের মোল্লার চর গ্রামে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে সাম্মাম চাষ শুরু হয়। একসময় যেসব জমিতে কোনো ফসল হতো না, সেসব জমিতে এখন ফলছে সাম্মাম- যা দেখতে অনেকটা তরমুজের মতো।

স্থানীয় কৃষক মো. আলী আক্কাস মোল্লা বলেন, আমি প্রথমবারের মতো ৩৫ শতাংশ জমিতে সাম্মাম চাষ করেছি। আগে এসব জমিতে কিছুই হতো না। এবার ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভ হবে।

একই এলাকার কৃষক মো. তোফায়েল মৃধা বলেন, গত বছরের তুলনায় এবার ফলন অনেক ভালো হয়েছে। আমরা পাকা সাম্মাম ১৩০-১৫০ টাকা এবং অপরিপক্ব সাম্মাম ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি করছি। এতে সংসার ভালোভাবে চলছে।

তবে কৃষকরা জানান, এখনও তারা সরকারিভাবে কোনো সহায়তা পাননি। বীজ, সার, প্রশিক্ষণ কিংবা বাজারজাতকরণ- কোনো কিছুতেই সহযোগিতা নেই। কৃষকদের দাবি, সরকার যদি এই ফসল চাষে প্রয়োজনীয় সহায়তা দেয়, তাহলে উপকূলীয় চরাঞ্চলে সাম্মাম হতে পারে অর্থনৈতিক মুক্তির নতুন দিক।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ২০২১ সালে স্মলহোল্ডার অ্যাগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় উপজেলায় প্রথম সাম্মাম চাষ শুরু হয়। চলতি মৌসুমে প্রায় ১২ হেক্টর জমিতে সাম্মাম চাষ হয়েছে। প্রকল্পের আওতায় প্রশিক্ষণসহ যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হচ্ছে।

আসাদুজ্জামান আরও জানান, রোগবালাই কম থাকায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকদের মধ্যে অফ-সিজন সাম্মাম চাষে আগ্রহ বাড়ছে। প্রকল্পের অর্থায়নে যতটুকু সহযোগিতা করার তা আমরা করে যাচ্ছি। এছাড়াও প্রশিক্ষণ ও উচ্চমূল্য ফসল চাষে কৃষকদের ধারণা দেওয়া হচ্ছে।

পটুয়াখালী সাম্মাম চাষ জমি

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

১৪ ফেব্রুয়ারি ২০২৬
ভালোবাসা দিবসেও ফাঁকা কুয়াকাটা সমুদ্র সৈকত
১৬ জানুয়ারি ২০২৬
শীতে রাস্তার কুকুরের জন্য দেওয়া হলো বস্তার তৈরি বিছানা
১১ জানুয়ারি ২০২৬
প্রেমিকের জন্য পায়রা সেতু থেকে কলেজছাত্রীর নদীতে ঝাঁপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করলেন প্রধানমন্ত্রী
  2. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  3. বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  4. সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
  5. রমজানে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী
  6. অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x