Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:০০, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:৪২, ১৫ মার্চ ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:০০, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:৪২, ১৫ মার্চ ২০২৬
আরও খবর
কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া, ঠিকাদারের গাড়িচালক গ্রেপ্তার
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড
অভ্যুত্থান পরবর্তী সময়ে এমনটা কল্পনা করিনি : হাসানকে গ্রেপ্তার প্রসঙ্গে হাসনাত

থানায় অনধিকার প্রবেশ ও হুমকির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:০০, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:৪২, ১৫ মার্চ ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:০০, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:৪২, ১৫ মার্চ ২০২৬
অজিয়ার রহমান। ফাইল ছবি

যশোরের কেশবপুর থানায় অনধিকার প্রবেশ, কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন পেশাজীবী পরিষদের কেশবপুর উপজেলা সভাপতি ও আইনজীবী অজিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজিয়ার রহমান জামায়াতের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ছিলেন।

জানা যায়, কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মকলেসুর রহমান বাদী হয়ে গত রোববার (৩ আগস্ট) অজিয়ারের বিরুদ্ধে মামলাটি করেন। এরপর বুধবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এসআই মকলেসুর জানান, অজিয়ারের চাচাতো ভাই শহিদুল ইসলামের নামে একটি মামলা দায়ের করা হয়, যা নিয়ে তিনি ক্ষুব্ধ হন। এ কারণে তিনি থানায় প্রবেশ করে অকথ্য ভাষায় হুমকি ও পুলিশি কাজে বাধা দেন বলে অভিযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাটির একটি ভিডিওতে দেখা যায়, অজিয়ার রহমান থানায় উপস্থিত এক পুলিশ কর্মকর্তাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অপমান করছেন। ভিডিওতে তিনি পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, আপনি আওয়ামী লীগের লোকের মতো আচরণ করছেন। জবাবে কর্মকর্তা বলেন, আমি কেন রাজনীতি করব?

এ বিষয়ে জামায়াত নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন বলেছেন, থানায় গিয়ে হুমকি দেওয়া ঠিক হয়নি, এটি তার (অজিয়ার রহমানের) ভুল সিদ্ধান্ত ছিল।

পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার জামায়াতকর্মী যশোর

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

২০ এপ্রিল ২০২৬
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৪
২০ এপ্রিল ২০২৬
প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া, ঠিকাদারের গাড়িচালক গ্রেপ্তার
১৯ এপ্রিল ২০২৬
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
  2. স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ সার্জেন্টের কারাদণ্ড
  3. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. জামায়াত-এনসিপি জোট থেকে মনোনয়ন চূড়ান্ত হলো যাদের
  5. নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন আমরা পর্যায়ক্রমে করছি : প্রধানমন্ত্রী
  6. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x