Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মহসিন মিলন, বেনাপোল
১৪:০০, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:০৩, ২২ আগস্ট ২০২৫
মহসিন মিলন, বেনাপোল
১৪:০০, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:০৩, ২২ আগস্ট ২০২৫
আরও খবর
ভারতে আটক বাবা-ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
ভবদহে জলাবদ্ধতা নিরসনে নতুন মহাপরিকল্পনায় কি স্থায়ী মুক্তি মিলবে?
বৃহত্তর যশোরের উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যের আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
হলদে পাখির জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী

বেনাপোল বন্দর দিয়ে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি

মহসিন মিলন, বেনাপোল
১৪:০০, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:০৩, ২২ আগস্ট ২০২৫
মহসিন মিলন, বেনাপোল
১৪:০০, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:০৩, ২২ আগস্ট ২০২৫
বেনাপোল বন্দর দিয়ে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি। ছবি : এনটিভি

চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ভারতীয় চালবোঝাই ৯টি ট্রাক বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে। এতে মোট ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। 

বন্দর সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ চার মাস আমদানি বন্ধ থাকে।

আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এর ফলে বাজারে চালের দাম কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমতে পারে। ভালো মানের চিকন চাল ৬৭ থেকে ৭০ টাকার মধ্যে এবং মোটা স্বর্ণা চাল ৫০ থেকে ৫২ টাকার মধ্যে পাওয়া যাবে।

বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, আমরা ভারত থেকে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি। চাল ছাড় করণের জন্য ইতোমধ্যে বেনাপোল কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি জমা দেওয়া হয়েছে। পেট্রাপোল বন্দরে আরও চালবোঝাই ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে।

আব্দুস সামাদ আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে খাদ্য মন্ত্রণালয় বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয়। ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হয়। অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা এলসি খুলেছেন, যার বিপরীতে বৃহস্পতিবার থেকে চাল আসা শুরু হয়েছে। আগামী রোববার থেকে চাল আমদানির পরিমাণ আরও বাড়তে পারে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, চার মাস পর ফের বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলো। প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে। আরও অনেক ট্রাক আসার অপেক্ষায় আছে।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে সনদ প্রদান করা হয়েছে।

যশোর বেনাপোল বন্দর চাল আমদানি

সংশ্লিষ্ট সংবাদ: যশোর

১৮ মার্চ ২০২৬
ভারতে আটক বাবা-ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
১১ মার্চ ২০২৬
ভবদহে জলাবদ্ধতা নিরসনে নতুন মহাপরিকল্পনায় কি স্থায়ী মুক্তি মিলবে?
২২ ফেব্রুয়ারি ২০২৬
মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শামা ওবায়েদের শ্রদ্ধা
  2. মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু
  3. ড্যাবের উদ্যোগে ঈদুল ফিতরে কর্মরত চিকিৎসকদের শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স বিতরণ
  4. রাজধানীতে সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
  5. রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
  6. ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x