Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহিদুল মাহি, মানিকগঞ্জ (সদর-সিংগাইর-হরিরামপুর)
১৪:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
মাহিদুল মাহি, মানিকগঞ্জ (সদর-সিংগাইর-হরিরামপুর)
১৪:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বস্তি, নেই দীর্ঘ যানজট
মানিকগঞ্জে তরুণীকে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা : নৌ প্রতিমন্ত্রী
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১১ দোকান
মানিকগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

পদ্মার ভাঙনে মানিকগঞ্জে ৮ শতাধিক ঘরবাড়ি বিলীন

মাহিদুল মাহি, মানিকগঞ্জ (সদর-সিংগাইর-হরিরামপুর)
১৪:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
মাহিদুল মাহি, মানিকগঞ্জ (সদর-সিংগাইর-হরিরামপুর)
১৪:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙন। ছবি : এনটিভি অনলাইন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে গত তিন বছরে পদ্মার ভয়াবহ ভাঙনে আট শতাধিক পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। উপজেলার লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নে এই ভাঙন সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। শুধু বসতভিটাই নয়, নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও সরকারি-বেসরকারি নানা স্থাপনা।

চলতি বছর হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া, গঙ্গাধরদী, সেলিমপুর, জয়পুর ও উত্তর পাটগ্রামে তিন শতাধিক ঘরবাড়ি এবং শত শত বিঘা ফসলি জমি পদ্মায় নিশ্চিহ্ন হয়ে গেছে। গত বছর হরিহরদিয়ার নটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গঙ্গাধরদীর পাঠানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে যায়। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্র, নটাখোলা আফরোজা উচ্চ বিদ্যালয় ও লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনও।

গত তিন বছরে নদী ভাঙনে বিলীন হওয়া গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে রয়েছে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, ইউপি ভবন, হাতিঘাটা ও সোয়াখাড়া আশ্রয়ণ প্রকল্প এবং সুতালড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে স্থানীয় মানুষ। 

জয়পুর এলাকার গৃহবধূ জোৎস্না বেগম বলেন, ‘অনেক কষ্টে ১৪ লাখ টাকা খরচ করে একটা পাকা ঘর দিছিলাম, ভাইঙ্গা নদীর ওইপাড় চালা ইউনিয়নের চালায় রাখছি। যেকোনো সময় আমগো বাড়ি পদ্মায় ভাইঙ্গা যাইবো। আমগো সব শ্যাষ হইয়া যাইতেছে, কেউ চাইয়া দেখতেছে না।’

উত্তর পাটগ্রামের বেলায়েত হোসেন ও রফিক মাদবর জানান, তাদের ২০ বিঘা আবাদি জমি ছিল, যা এখন আর নেই। 

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোতালেব হোসেন বলেন, এই বছর ইউনিয়নের কয়েকটি মসজিদ, সেলিমপুর, হরিহরদিয়া ও গঙ্গাধরদী বাজার ভেঙে গেছে। 

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান জানান, সেলিমপুর, জয়পুর, হরিহরদিয়া, নতুনহাট, হরিনাঘাট এলাকায় ২০০ হেক্টরেরও বেশি ফসলি জমি পদ্মায় ভেঙে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, তারা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং খুব দ্রুতই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ পদ্মা নদী নদী ভাঙন ঘরবাড়ি বিধ্বস্ত বিলীন
২০ সেপ্টেম্বর ২০২৫
ইছামতী নদীতে ভেলা বাইচ
২০ সেপ্টেম্বর ২০২৫
পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন
১৫ সেপ্টেম্বর ২০২৫
পদ্মায় ইলিশের জালে ধরা পড়ল সাড়ে ১১ কেজির কাতল
১১ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
০৫ সেপ্টেম্বর ২০২৫
লগ্ন শেষ হবে বলে হাসপাতালের বেডেই বিয়ে
০৪ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জের সিংগাইরে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ২
২৮ আগস্ট ২০২৫
গাজিখালি নদীর ওপর গ্রামবাসীর অর্থ ও শ্রমে হচ্ছে সেতু 
২৪ আগস্ট ২০২৫
লাখো দর্শনার্থীর উপস্থিতিতে মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
২৩ আগস্ট ২০২৫
মানিকগঞ্জে কালিগঙ্গায় নৌকা বাইচে লাখো মানুষের ভিড়
২১ আগস্ট ২০২৫
পাটুরিয়ায় পন্টুন ভেসে যাওয়ায় ৪ নম্বর ঘাটে ফেরি চলাচল বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সান্তাহারে ট্রেন দুর্ঘটনা : আহত ৬৬, তদন্তে ৪ সদস্যের কমিটি
  2. সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত : আহত অর্ধশতাধিক যাত্রী
  3. চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ, জামাত সকাল ১০টায়
  4. ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
  5. টাঙ্গুয়ার হাওরে ঢুকছে পানি, কৃষকের দুশ্চিন্তা
  6. মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x