Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৫৮, ০৬ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৫৮, ০৬ অক্টোবর ২০২৫
আরও খবর
অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
সব ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সংসদে প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টানদের জন্য সংরক্ষিত আসনের দাবি
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খুব দ্রুত দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কােনো দল বা ব্যক্তি নয় : তারেক রহমান

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৫৮, ০৬ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৫৮, ০৬ অক্টোবর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড আখ্যা দেওয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কােনো দল বা ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। 

বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আজ সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেইজে সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রচার করা হয়। 

তারেক রহমান বলেন, এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই যে ৫ আগস্টের আন্দোলন, যেটা সকলের কাছে জুলাই আন্দোলন নামে গৃহিত। এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছে বহু বছর আগে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটা বিএনপি হোক বা অন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে অবদান রেখেছে। বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি মনে করি জুলাই-আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন মাঠে ছিল? অবশ্যই নয়। আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা ছিলেন। আমরা দেখেছি গৃহিনীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে। আমরা দেখেছি কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকনের কর্মচারী বা মালিক, গার্মেন্টস কর্মীরা নেমে এসেছিলেন। আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে।  

তারেক রহমান বলেন, এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাহিরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। আমি দৃড়ভাবে বিশ্বাস করি, সমাজের দল-মত নির্বিশেষে শ্রেণিবিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কােনো দল বা ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। 

তারেক রহমান বিএনপি জুলাই আন্দোলন

সংশ্লিষ্ট সংবাদ: তারেক রহমান

৩০ মার্চ ২০২৬
লাখ টাকা করে ভাতা পেলেন যে ১২৯ ক্রীড়াবিদ
৩০ মার্চ ২০২৬
সামনে আরও সাফল্য আসবে—ক্রীড়াকার্ড পেয়ে বললেন সাবিনা
২৮ মার্চ ২০২৬
বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে আরও পর্যালোচনা হবে : অর্থ উপদেষ্টা
  2. সংসদে কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগ, ফেসবুকে রুমিন ফারহানার ক্ষোভ
  3. র‍্যাব বিলুপ্ত হবে কিনা সিদ্ধান্ত সরকারের : র‌্যাব ডিজি
  4. ৪০ বছর পর পরিবার খুঁজে পেলেন আঞ্জুমানারা
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন হবে, সম্ভাব্যতা যাচাই চলছে
  6. বৈশাখে মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x