Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ১০ অক্টোবর ২০২৫
আপডেট: ০৫:০৬, ১০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ১০ অক্টোবর ২০২৫
আপডেট: ০৫:০৬, ১০ অক্টোবর ২০২৫
আরও খবর
আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বন্ধ হওয়া দুই ইউনিট পুনরায় চালু
কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ-খুঁটি উপড়ে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত
আশুগঞ্জের দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুববে : লারিজানি

সরকারি দপ্তরে সৌর প্যানেল স্থাপন ও বায়ু বিদ্যুতের সম্ভাবনা খুঁজতে নানা উদ্যোগ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ১০ অক্টোবর ২০২৫
আপডেট: ০৫:০৬, ১০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ১০ অক্টোবর ২০২৫
আপডেট: ০৫:০৬, ১০ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘টিম ইউরোপ ইনিশিয়েটিভ ক্লাইমেট অ্যান্ড এনার্জি’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : বাসস

সরকারি দপ্তরে বাধ্যতামূলকভাবে সৌর প্যানেল স্থাপন, সৌরবিদ্যুৎ ও বায়ু বিদ্যুতের সম্ভাবনা অনুসন্ধানসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টােবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘টিম ইউরোপ ইনিশিয়েটিভ ক্লাইমেট অ্যান্ড এনার্জি’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হবে।

তিনি এসময় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জ্বালানি রূপান্তরে বাংলাদেশের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো শক্তিশালী সহায়তার আহ্বান জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য এক কঠিন বাস্তবতা। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযোজন আমাদের জীবনের অংশ হলেও এখন এর প্রভাবের তীব্রতা ও ঘনত্ব আমাদের মানুষের সীমা অতিক্রম করেছে। শুধু বাংলাদেশকে ‘সহনশীল সমাজ’ হিসেবে উপস্থাপন করা মানবাধিকারের প্রতি অবিচার।

পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, অভিযোজনই যথেষ্ট নয় যদি বৈশ্বিক নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয়। ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য পূরণ না হলে কেবল অভিযোজন দিয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, জ্বালানি রূপান্তরের জন্য দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি, অর্থায়ন ও জবাবদিহিতা প্রয়োজন। আমরা প্রক্রিয়া শুরু করেছি, তবে ইউরোপের প্রযুক্তি হস্তান্তর ও সাশ্রয়ী অর্থায়নের সহায়তা জরুরি।

তিনি পানি নিরাপত্তা সংকটের কথাও তুলে ধরেন, যার মধ্যে রয়েছে লবণাক্ততা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস ও পৃষ্ঠস্থ পানির ওপর বাড়তি চাপ। তিনি বৃষ্টির পানি সংরক্ষণ, জলাভূমি পুনরুদ্ধার ও প্রাকৃতিক সমাধানে বিনিয়োগের আহ্বান জানান।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ইউরোপ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে। আমরা বিশ্বাস করি টিম ইউরোপ ইনিশিয়েটিভের মাধ্যমে এই সহযাত্রা আরো শক্তিশালী হবে।

অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ, ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক বিষয়ক ও জলবায়ু অর্থায়ন পরিচালক ডায়ানা আক্কোনচিয়া বক্তব্য রাখেন। এছাড়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ ও তরুণ কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ উপদেষ্টা ও অতিথিবৃন্দ যৌথভাবে ‘টিম ইউরোপ ইনিশিয়েটিভ : ক্লাইমেট অ্যান্ড এনার্জি’ উদ্বোধন করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বিদ্যুৎ সৌরবিদ্যুৎ

সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দা রিজওয়ানা হাসান

১২ ফেব্রুয়ারি ২০২৬
জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
০৩ ফেব্রুয়ারি ২০২৬
আইন প্রয়োগের মাধ্যমে হর্নমুক্ত বাংলাদেশ পাওয়ার আশা পরিবেশ উপদেষ্টার
০১ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন নির্বাচনে বিটিভিকে নিরপেক্ষ থাকতে হবে : তথ্য উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালিশে সংঘর্ষে যুবক নিহত, মরদেহ দেখে প্রতিবেশীর মৃত্যু
  2. দুই গোষ্ঠীর দ্বন্দ্বে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত প্রায় অর্ধশত
  3. কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  4. ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা
  5. ১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
  6. ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x