Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:৫০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:৫৪, ০৭ ডিসেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:৫০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:৫৪, ০৭ ডিসেম্বর ২০২৫
আরও খবর
চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু বুধবার
চিকিৎসককে মারধরের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের
নির্বাচনি সরঞ্জাম বহনকারী গাড়ি চালকদের বিক্ষোভ
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:৫০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:৫৪, ০৭ ডিসেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:৫০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:৫৪, ০৭ ডিসেম্বর ২০২৫
দুধ দিয়ে গোসলের একটি ভিডিও আপলোড করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন হোসেন মিয়া। ছবি : এনটিভি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন মিয়া রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ রোববার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। ভিডিওতে তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ভিডিওতে হোসেন মিয়া ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, আমি ধ্বংস হইনি, আমাকে ধ্বংস করা হয়েছে, টাকা আর ষড়যন্ত্রের সিস্টেমের কাছে। আমার কাছের মানুষগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি আরও বলেন, আমার রাজনৈতিক লড়াই ছিল বিএনপি, যুবদল এবং চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী জালাল সাহেবের জন্য।

হোসেন মিয়ার দাবি, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের যোগসাজশে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।

ভিডিও বার্তার শেষে হোসেন মিয়া বলেন, আমি হাসির পাত্র হয়েছি, তবে সত্যই বলেছি। যে বুঝবে, সে একদিন বুঝবেই।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তাকে সহানুভূতি দেখালেও অনেকে এটিকে আবেগপ্রবণ সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন।

কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক রফিক তাতী এক যৌথ বিবৃতিতে জানান, গ্রাম্য সালিশে হোসেন মিয়ার প্রতি অপমানজনক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তারা বলেন, রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যমূলক অপমান অগ্রহণযোগ্য ও পরিকল্পিত। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু বলেন, ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে এমন সিদ্ধান্ত দুঃখজনক। তিনি জানান, সংগঠনে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি হোসেন মিয়াকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

যুবদল নেতা চাঁদপুর

সংশ্লিষ্ট সংবাদ: যুবদল নেতা

২৫ সেপ্টেম্বর ২০২৫
যুবদলনেতা ছুটুর উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন
সর্বাধিক পঠিত
  1. চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি, প্রতিবাদে ধর্মঘট
  2. বাবাকে নিয়ে ফেসবুকে যা বললেন জায়মা রহমান
  3. দুর্নীতিমুক্ত না থাকলে বদলি, শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ
  4. রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা
  5. সবচেয়ে খারাপ রিক্রুটতো ছিলেন ড. মুহাম্মদ ইউনূস : খালেদ মুহিউদ্দীন
  6. মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x