Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
১০:১০, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:১৮, ১০ ডিসেম্বর ২০২৫
জাহিদুর রহমান
১০:১০, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:১৮, ১০ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের চুক্তি
ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি : বিমানমন্ত্রী
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় বিমান মন্ত্রীর শোক
জনগণই হবে প্রথম অগ্রাধিকার—এটাই আমার নির্দেশ : বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান মন্ত্রী, মিষ্টি বিতরণ

ধামরাইয়ে মুন্নু সিরামিকসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ

জাহিদুর রহমান
১০:১০, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:১৮, ১০ ডিসেম্বর ২০২৫
জাহিদুর রহমান
১০:১০, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:১৮, ১০ ডিসেম্বর ২০২৫
ধামরাই মুন্নু সিরামিকের কারখানায় অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। ছবি : এনটিভি

বৈধ সংযোগের আড়ালে বাইপাস লাইন করে গ্যাস চুরির অভিযোগে ধামরাইয়ে মুন্নু সিরামিকসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত ওই কারখানায় অভিযান চালায় তিতাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয় থেকে আসা ভিজলেন্স টিম‌।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার পারভেজ। তিনি জানান, সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিভিন্ন আলামত হিসেবে চোরাই গ্যাস লাইনের পাইপ এবং মিটার জব্দ করে কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করায় আপাতত উৎপাদন বন্ধ রয়েছে কারখানাটিতে।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতার ওই কারখানার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেননি। উল্টো তৃতীয় পক্ষের মাধ্যমে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানানো‌ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বিভিন্ন আলামত ও নামমাত্র গ্যাসের রিডিং আসায় সন্দেহ হয় কর্মকর্তাদের। এরপর গ্যাস চুরির বিষয়ে অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে তিতাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেলের নেতৃত্বে একটি দল প্রথমে কারখানায় প্রবেশ করলে তাদের অসহযোগিতা করেন সংশ্লিষ্টরা। নানাভাবে বাধা বিপত্তির সৃষ্টি করেন। এক পর্যায়ে চোরাই পাইপ লাইনের সন্ধান পেলে বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পরে সেখানে ছুটে যান তিতাসের উপমহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তারা। তারা দেখতে পান মুন্নু সিরামিকসের বাইপাস গ্যাস লাইনসহ ফলস আরএমএস। সেখান থেকে একটি সরাসরি বাইপাস লাইন সনাক্ত করা হয়। যা থেকে লো প্রেসার থাকলে সরাসরি বড় গ্যাস বুস্টার দিয়ে গ্যাস টেনে নেওয়া হতো কারখানায়।

বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হলে সেখানে ভিড় জমান গণমাধ্যম কর্মীরা। তবে তাদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এক পর্যায়ে তীব্র চাপের মুখেই অভিযান অব্যাহত রাখেন কর্মকর্তারা। মঙ্গলবার রাত ৯টার দিকে সব মালামাল জব্দ করার পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তিতাসের কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিক কোনো ব্রিফিং না করেই দ্রুত কারখানা থেকে নিরাপদে বের হয়ে আসেন।

টানা ৭ ঘণ্টার এ অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার পারভেজ।

মুঠোফোনে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, বকেয়ার দায়ে চারটি সংযোগ বিচ্ছিন্ন করার পর সম্প্রতি বকেয়া পরিশোধ সাপেক্ষে একটি সংযোগ পুনঃস্থাপন করে মুন্নু সিরামিকস কর্তৃপক্ষ। সেই সংযোগের আড়ালে অবৈধভাবে চার ইঞ্চি পাইপ যোগে বাইপাস লাইন করে ভিন্ন পথে গ্যাস চুরি করার বিষয়টি অনুসন্ধানে ধরা পড়ে। তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে এলএনজি আমদানিতে সরকারের ব্যয় ছিল প্রায় ৫৪ হাজার ৯৫৪ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ২৮ দশমিক ৯ শতাংশ বেশি। আমদানিকৃত সেই গ্যাসই শিল্পে সরবরাহ করা হয়।

আবদুল্লা আল মামুন বলেন, এভাবে গ্যাস চুরি নিঃসন্দেহে দুঃখজনক। আমরা এখন নিরূপণ করব কি পরিমাণ গ্যাস চুরি করা হয়েছে। তারপর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জরিমানা ধার্য করা হবে।

কারখানার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফরোজা খান রিতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলা) আসনের বিএনপির ঘোষিত প্রার্থী।

তিতাস গ্যাস মুন্নু সিরামিক আফরোজা খানম রিতা

সংশ্লিষ্ট সংবাদ: তিতাস গ্যাস

১৩ জানুয়ারি ২০২৬
যে কারণে উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
২৬ ডিসেম্বর ২০২৫
আজ ১৮ ঘণ্টা চাপ কম থাকবে তিতাস গ্যাসের
২৩ ডিসেম্বর ২০২৫
ঢাকার যেসব এলাকায় কাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ অধিবেশনে রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  2. বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী
  3. প্রাথমিক থেকে সংগীত শিক্ষা চালু করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী
  4. সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেমকে কুপিয়ে জখম
  5. বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বারী, সম্পাদক রাজ্জাক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x