Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩৫, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:৪২, ১২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩৫, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:৪২, ১২ ডিসেম্বর ২০২৫
আরও খবর
সুষ্ঠু নির্বাচন হয়েছে বলিনি, ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রহমান
জামায়াত প্রার্থীর পক্ষে ফিতরার নামে টাকা বিতরণ, মুচলেকায় ছাড়া ২
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগণনা স্থগিত
নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল আরএসপি’র নিরঙ্কুশ জয়
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার

সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩৫, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:৪২, ১২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩৫, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:৪২, ১২ ডিসেম্বর ২০২৫

৩০০ সংসদীয় আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত পদ্ধতিতে একই দিনে পৃথক ব্যালট পেপারের মাধ্যমে গণভোট অনুষ্ঠানের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ১০ অগ্রহায়ণ ১৪৩২/২৫ নভেম্বর ২০২৫ তারিখে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ এর ওপর গণভোট অধ্যাদেশ জারি করিয়াছেন।’

গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১১ অনুসারে, উক্ত অধ্যাদেশ এর ধারা ৩ অনুযায়ী জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-এ বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবের ওপর জনগণের সম্মতি রহিয়াছে কি না তাহা যাচাইয়ের জন্য (হ্যাঁ/না-এর মাধ্যমে) গণভোট অধ্যাদেশ এর ধারা ৮ মোতাবেক নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, নির্ধারিত পদ্ধতিতে, একই দিনে, পৃথক ব্যালট পেপারের মাধ্যমে গণভোট অনুষ্ঠানের জন্য আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধার্য করিতেছে।

প্রস্তাব সমূহ: 

(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।

(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ পঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।

(গ) সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে- সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।

(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। গণভোট অনুষ্ঠানের সময় সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদের জন্য নির্ধারিত পদ্ধতিতে গণভোটের জন্য পৃথক ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে গণভোটে ভোটপ্রদানের জন্য আহ্বান করিতেছে।’

গণভোট নির্বাচন নির্বাচন কমিশন ইসি সিইসি

সংশ্লিষ্ট সংবাদ: গণভোট

১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট : ফারুক ই আজম
০১ জানুয়ারি ২০২৬
নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের ভোট দিতে ইসির তাগিদ
সর্বাধিক পঠিত
  1. শিগগিরই ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে : সহকারী হাইকমিশনার
  2. ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  3. তেল বিক্রিতে অনিয়ম, কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা
  4. বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
  5. ভুয়া ক্লিনিকের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  6. স্কুলের প্রবেশপথে প্রতিবন্ধক, শিক্ষার্থীরা বিপাকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x