Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৫৮, ১৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৫৮, ১৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদমন্ত্রী
সরকারি দলের প্রথম সংসদীয় সভা চলছে
আগামী মাসের মধ্যে আমরা কৃষক কার্ডও দিতে পারব : প্রধানমন্ত্রী
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
জামদানি বাংলাদেশের গৌরবোজ্জ্বল সংস্কৃতির প্রতীক : রিজভী

‘মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা এখনও চলমান’

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৫৮, ১৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৫৮, ১৬ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রত্যাশা ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশেষ স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, ‘মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা এখনও চলমান।’

ফেসবুক স্ট্যাটাসের শুরুতে তারেক রহমান বলেন, ‘৯ মাস মুক্তিযুদ্ধের পরে জাতি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। আমি এদিনে দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের জানাই শুভেচ্ছা। সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক তাদের জীবন। এই দিনে ৯ মাসব্যাপী স্বাধীনতাযুদ্ধের সমাপ্তি ঘটে এবং বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

তারেক রহমান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিদেশি শৃঙ্খল থেকে মুক্ত করতে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রতি সশ্রদ্ধ সালাম জানান। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁর বার্তায় বলেন, শোষণমুক্ত ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক গণতান্ত্রিক নীতিমালার ওপর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ছিল নতুন রাষ্ট্রের মর্মমূলে। কিন্তু 'অমানবিক ফ্যাসিস্ট গোষ্ঠী' সেই প্রত্যয়কে মাটিচাপা দিয়ে সর্বনাশা দুঃশাসন জনগণের ওপর চাপিয়ে দেয় এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দেয়। তিনি বলেন, ‘১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা এখনও চলমান। আগ্রাসী শক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব অবজ্ঞা করার ঔদ্ধত্য দেখায়। ওই অপশক্তির এদেশীয় এজেন্টরা আমাদের অর্জিত স্বাধীনতা বিপন্ন করার চক্রান্তজাল বুনে চলেছে।’

তারেক রহমান বলেন, ক্ষমতা জবরদখলকারীরা জনগণের ওপর নৃশংস আক্রমণ চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা ও অদৃশ্য করে এবং লাখ লাখ মানুষকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্যায়ভাবে কারাবন্দী থাকার বিষয়টিও তুলে ধরেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে মহান বিজয় দিবসের প্রেরণায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে ওঠে এবং ২৪ এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার দুনিয়া-কাঁপানো আন্দোলনে তারা পরাজিত হয়। পতন হয় ইতিহাসের এক নিষ্ঠুরতম একনায়কের। তিনি বলেন, ‘দেশে আবার স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রত্যাশা জেগে উঠে।’

তারেক রহমান তাঁর বার্তায় একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য এই বিজয়ের দিনে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই মুহূর্তে নির্বিঘ্নে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনকল্যাণমুখী জবাবদিহিমূলক সরকার গঠনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সবশেষে তিনি বলেন, আমাদের অঙ্গীকার হোক—আমরা বিভাজন ভুলে, হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে থাকব। মহান বিজয় দিবসে আমি দেশবাসী সবার প্রতি সেই আহ্বান জানাই। বিজয় দিবস উপলক্ষে আমি সব কর্মসূচির সাফল্য কামনা করছি। আল্লাহ্ হাফেজ, বাংলাদশ জিন্দাবাদ।

তারেক রহমান বিজয় দিবস বিএনপি ফেসবুক পোস্ট নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: তারেক রহমান

০৭ মার্চ ২০২৬
যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা সরকারের : প্রধানমন্ত্রী
০৭ মার্চ ২০২৬
ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
০৭ মার্চ ২০২৬
সরকার সব স্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস যেসব অঞ্চলে
  2. বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে : ডা. জাহিদ হোসেন
  3. বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ
  4. বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
  5. সকালে জরিমানা, বিকেলে সেই দোকানের দই উপজেলা প্রশাসনের ইফতারে
  6. কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x